আন্তর্জাতিক

নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: জাপানজুড়ে সতর্কতা

নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য, জাপানে সতর্কতা জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় ক্ষেপণাস্ত্রটি আকাশে উড়ছে, চারপাশে ধোঁয়া ও অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। জাপান সরকার প্রাথমিকভাবে দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের সতর্কতার জন্য আশ্রয় নিতে অনুরোধ করেছে।

বৃহস্পতিবার সকালে বিবিসি, রয়টার্স ও সিএনএন এ প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেন, উত্তর কোরিয়া স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ২৩ মিনিটে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের সাগরে পিয়ংইয়ংয়ের কাছে থেকে একটি মধ্য-পাল্লার বা দীর্ঘ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেন, ক্ষেপণাস্ত্রটি এক ধরণের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে, যা উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা। এছাড়াও জাপান বিস্তারিত জানার জন্য তদন্ত চালাচ্ছে বলেও জানান তিনি।

হামাদা বলেন, ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে অবতরণ করেছে।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় সতর্কতা হিসেবে জাপান কোরীয় উপদ্বীপ ও নিজেদের উত্তরীয় দ্বীপ হোক্কাইডোর বাসিন্দাদের জরুরি ভিত্তিতে স্থানান্তরের আদেশ দিয়েছিল। পরে অবশ্য ক্ষেপণাস্ত্রটি সাগরে অবতরণের পর এই সতর্কতা তুলে নিয়েছে দেশটি।

বিষয়:উত্তর কোরিয়া জাপান দক্ষিণ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…