ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবার এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৮৯ দশমিক ০২ শতাংশ।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, এক হাজার ৩০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭ হাজার ৮৮২ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন। বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৯৩৭ জন, মানবিক বিভাগে ১ হাজার ৩৭ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ২৪২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এবারো জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ৮ হাজার ৪৪৮ জন মেয়ে ও ৬ হাজার ৭৬৮ জন ছেলে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষাবোর্ডের অধীনে শেরপুর জেলায় পাসের হার ৮৯ দশমিক ১৪ শতাংশ, ময়মনসিংহ জেলায় পাসের হার ৮৮ দশমিক ৯০ শতাংশ, নেত্রকোনা জেলায় ৮৮ দশমিক ৫৯ শতাংশ এবং জামালপুর জেলায় ৮৯ দশমিক ৫২ শতাংশ।







