বিনোদন

থালাপতি বিজয়কে নিয়ে এই অভিনেতার পোস্ট ভাইরাল

অভিনেতা ও অভিনেত্রীর হাস্যোজ্জ্বল ছবি, থালাপতি বিজয় নিয়ে পোস্ট ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন অভিনেতার ছবি, একজন গম্ভীর ও অন্যজন হাস্যোজ্জ্বল, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তামিল সুপারস্টার ও সদ্য বিধানসভায় বিজয় থালাপতি বিজয়কে উদ্দেশ্য করে লেখা দক্ষিণী অভিনেতা ও নির্মাতা সামুথিরাকানির একটি আবেগঘন বার্তা ইতোমধ্যে ভাইরাল! সামাজিক যোগাযোগমাধ্যমে যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, সামুথিরাকানি তার পোস্টে বিজয়কে ‘আমার প্রিয় ভাই’ বলে সম্বোধন করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

তিনি লেখেন, “আমার প্রিয় ভাই থালাপতি বিজয়কে আন্তরিক শুভেচ্ছা। এই বাধাগুলো কিছুই না ভাই, সামনে আরও অনেক চ্যালেঞ্জ ও সমস্যা আসবে প্রতিদিন।”

তিনি আরও জানান, বিজয় যেন আত্মবিশ্বাস ও দৃঢ়তা নিয়ে সামনে এগিয়ে যান। একই সঙ্গে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, যাতে সব বাধা পেরিয়ে বিজয় আরও ভালো কাজ করতে পারেন এবং মানুষের জন্য ইতিবাচক কিছু করে যেতে পারেন।

সামুথিরাকানির এই বার্তায় শুধু পেশাগত সম্মানই নয়, ব্যক্তিগত স্নেহ ও বন্ধুত্বের প্রকাশও দেখেছেন ভক্তরা। দীর্ঘদিন ধরেই তিনি বিজয়ের পরিশ্রম, শান্ত স্বভাব এবং সাধারণ মানুষের সঙ্গে সংযোগের প্রশংসা করে আসছেন।

বার্তাটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়ে পড়ে। ভক্তরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিজয়কে নিয়ে তারকাদের পক্ষ থেকে আসা সবচেয়ে আন্তরিক শুভেচ্ছাগুলোর একটি এটি।

দুই তারকার পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সম্পর্কও নতুন করে আলোচনায় এসেছে। টাইমস অব ইন্ডিয়া

বিষয়:তামিল তারকা থালাপতি থালাপতি বিজয় নির্মাতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…