জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে
জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিক ও আইনজীবীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একইসাথে তাকে দুইদিন জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল-২। আসামির কাছে ২০২৪ সালে জুলাই-আগষ্টে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট থাকাসহ একাধিক অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হবে বলে জানায় প্রসিকিউশন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






