চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে নিয়ে জাতীয় দল সতীর্থরা যা বলছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান

সিলেট থেকে: টানা কয়েকদিন দেশের ক্রিকেটে আলোচনার তুঙ্গে মোস্তাফিজুর রহমান। বিসিসিআইয়ের নির্দেশে তাকে দল থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল থেকে ফিজকে বাদ দেয়াকে কেন্দ্র করে জল গড়িয়েছে বহুদূর। ভারতে বিশ্বকাপ খেলবে না, জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণায়। বাদ পড়ার পর মাঠের ভেতর এবং বাইরে মোস্তাফিজকে কেমন দেখছেন সতীর্থরা?

চলতি বিপিএলে রংপুর রাইডার্সে খেলছেন মোস্তাফিজ। রোববার দলটির অধিনায়ক ও জাতীয় দল সতীর্থ নুরুল হাসান সোহান বলেছেন, আইপিএল থেকে বাদ পড়ার হাওয়া গায়ে লাগাননি মোস্তাফিজ, আছেন বিন্দাসই।

মঙ্গলবার সিলেটে বিপিএলের কোন ম্যাচ নেই। অনুশীলন করেছে রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। সিলেট টাইটানসও ঐচ্ছিক অনুশীলন করেছে। ঢাকার হয়ে সংবাদ সম্মেলনে আসেন জাতীয় দলের বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, ফিজ বাংলাদেশের বড় সম্পদ। জানালেন, আইপিএল থেকে বাদ পড়ার কেমন প্রতিক্রিয়া ছিল বাঁহাতি পেসারের।

সাইফউদ্দিন বললেন, ‘মোস্তাফিজ আমাদের জন্য বড় একটা সম্পদ। গত ম্যাচে রংপুর রাইডার্সের সাথে খেলার পর আমরা ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। আমরা যতটা চিন্তিত ছিলাম, ওকে দেখে মনে হল অনেক রিল্যাক্স। সবসময় গান শোনে, রিল্যাক্স থাকে। ও যখন এতো রিল্যাক্স, তখন আমাদের চিন্তার কিছু নেই।’

রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন তানজিম হাসান সাকিব। জাতীয় দলের তারকা পেসার মনে করছেন, রাজনীতির বলি হলেন ফিজ। ক্রিকেটে রাজনীতি চান না তিনি। বলেছেন, ‘কেন ওনাকে সরালো এটা আমরা কেউ জানি না। হয়তো রাজনৈতিক ইস্যু হতে পারে। ক্রিকেটে রাজনীতি না আসাটাই ভালো।’

মোস্তাফিজকে বিনয়ী এবং সাহায্যকারী সতীর্থ আখ্যা দিয়েছেন তানজিম। বলেছেন, ‘উনি মানুষ হিসেবে খুব বিনয়ী, খুব হেল্পফুল মানুষ। উনি মজা করেন সবার সাথেই, ড্রেসিংরুমের ভেতর মজা করেন। খুব মজাদার চরিত্র বলা যায়।’

Reneta

মোস্তাফিজের থেকে শেখার অনেককিছু আছে, মনে করেন তানজিম। বলেছেন, ‘ফিজ ভাই শুরু থেকেই ভালো বোলিং করে আসছেন। জাতীয় দলে বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ভালো বোলিং করেছেন। উনি ওনার স্ট্রেন্থের জায়গা থেকে কখনও সরেন নাই, একারণে উনি এতো সফল। এটা আমরা খুবই উপভোগ করি এবং ওনার থেকে শেখার আছে অনেককিছু।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ক্যাপিটালসতানজিম হাসান সাকিবনোয়াখালী এক্সপ্রেসবাংলাদেশবিপিএল ২০২৫মোস্তাফিজুর রহমানরাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টসসাইফউদ্দিনসিলেট টাইটানস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT