চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের খরুচে বোলিং, দল জিতেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মোস্তাফিজের খরুচে বোলিং, দল জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলিংয়ে শুরুটা ভালো করেছিলেন মোস্তাফিজুর রহমান। পাওয়ার প্লেতে দুই ওভার বোলিং করে প্রতিপক্ষ ব্যাটারদের আটকে রেখেছিলেন। বাঁহাতি পেসার শেষ দিকে দুই হাতে রান বিলিয়েছেন। কাটার মাস্টারের বিবর্ণ দিনে অবশ্য জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস।

সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টুয়েন্টির ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৯ রানে জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস। আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রানের পুঁজি গড়ে মোস্তাফিজদের দুবাই। তাড়ায় ৮ উইকেটে ১৮৭ রানের বেশি করতে পারেনি নাইট রাইডার্স।

আইএল টুয়েন্টিতে এবারই প্রথম খেলছেন মোস্তাফিজ। অভিষেকে গালফ জায়ান্টসের বিপক্ষে ২৬ রানে ২ উইকেট নেন। পরে নাইট রাইডার্সের বিপক্ষে তিন ওভারে ২২ রান দিয়ে পান ২ উইকেট। মাঝে সপ্তাহ খানেক বিরতির পর আবার খেলতে নেমে ভালো করতে পারলেন না।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ৭ রান দেন মোস্তাফিজ। পরের ওভারে দেন ৮ রান। প্রথম দুই ওভারে ১৫ রান দেয়া ৩০ বর্ষী বাঁহাতি পেসার বাকি দুই ওভারে ৩২ রান দিয়ে চার ওভারে ৪৭ রানের বিনিময়ে এক উইকেট শিকার করতে পারেন।

তার খরুচে বোলিংয়ের দিনে ব্যাট হাতে ক্যাপিটালসের জয়ের ভিত গড়ে দেন শায়ান জাহাঙ্গির। ১০ চার ও ৫ ছক্কায় ৫৪ বলে ৯৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন যুক্তরাষ্ট্রের উইকেটরক্ষক ব্যাটার। ২৪ বলে ৩৮ রানের ক্যামিও আসে রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে।

রানতাড়ায় নেমে ১১১ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নাইট রাইডার্সের শেষ পাঁচ ওভারে দরকার ছিল ৮৪ রান। অবিশ্বাস্য এক জয়ের আশা জাগিয়েও শেষপর্যন্ত পারেননি আন্দ্রে রাসেল। ৪টি করে চার ও ছক্কায় ৩৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় তারকা। ওপেনার ফিল সল্টের ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৩ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএল টি-টুয়েন্টিআরব আমিরাতদুবাইফিল সল্টবাংলাদেশমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবনের না-বলা গল্প নিয়ে প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার

আগস্ট ১, ২০২৬

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা?

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT