মুসলিম বিশ্ব ও ওআইসিকে ঐক্যবদ্ধভাবে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেদ্দায় ‘ইসলামে নারী: মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না। অবিলম্বে গাজায় যুদ্ধ বিরতি ও অবৈধ দখলদারিত্ব বন্ধে এখনই উদ্যোগ নেওয়ার তাগিদ দেন প্রধারনমন্ত্রী শেখ হাসিনা।







