চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইং স্টেটের ভোটারদের মিলিয়ন ডলার দিতে বাধা নেই মাস্কের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন নির্বাচনে সুইং স্টেট হিসেবে খ্যাত ৭ অঙ্গরাজ্যে এক মিলিয়ন ডলার পুরস্কারে আর কোনো আইনি জটিলতা নেই ইলন মাস্কের। পুরস্কারের এই অর্থ কার পকেটে যাচ্ছে তাও মোটামুটি নির্ধারণ হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার এক আইনজীবী আইনি জটিলতা শেষের বিষয়টি নিশ্চিত করেন এবং মঙ্গলবার এই জটিলতা শেষ হতে যাচ্ছে।

আইনজীবী জানান, প্রতিযোগী বাছাইয়ের ক্ষেত্রে লটারি সিস্টেম ব্যবহার করা হয়নি। অর্থ্যাৎ, সকলের ধারণা ছিল এলোমেলোভাবে লটারির মাধ্যমে বাছাই করা হবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে। কিন্তু না, তাকে বাছাই করা হয়েছে, একটি গ্রুপের মাধ্যমে।

অবশ্য মার্কিন ধনকুবের নির্বাচনের আগ পর্যন্ত তার আর্থিক উপহার দিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে পারবেন কিনা, তা এই সিদ্ধান্তের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয় যায়নি।

এর আগে বৃহস্পতিবার মামলার শুনানির জন্য তলব করা হয়েছিল টেসলা ও স্পেস এক্সের মালিককে। পেনসিলভিনিয়ার ওই শুনানিতে বিচারক অ্যানজেলো ফজলিয়েট্টা বলেছেন, মামলাটি গ্রহণ করা হবে কিনা তা যাচাই করছে ফেডারেল কোর্ট। তাই প্রাথমিকভাবে শুনানি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার জন্য উদারহস্তে ডলার খরচ করছেন মার্কিন ধনকুবের। সেই কার্যকলাপের একটা অংশ ছিল ১০ লাখ ডলারের লটারি ঘোষণা। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাত অঙ্গরাজ্যের (সুইং স্টেট) ভোটারদের মধ্য থেকে নির্বাচন পর্যন্ত প্রতিদিন একজনকে এই অর্থ প্রদান করার আয়োজন করেন তিনি। লটারিতে অংশগ্রহণের শর্ত ছিল দুটি- নিবন্ধিত ভোটার হতে হবে এবং বাকস্বাধীনতা ও বন্দুক বহন আইনের সমর্থনে একটি পিটিশনে স্বাক্ষর করতে হবে।

Reneta

মাস্কের এই অর্থ উপহার উদ্যোগ বন্ধের চেষ্টা করছেন ফিলাডেলফিয়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ল্যারি ক্রেসনার। তিনি অভিযোগ করেছেন, চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ভোটারদের প্রভাবিত করার জন্য এই আয়োজন করেছেন টেসলা ও স্পেস এক্সের মালিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলন মাস্কভোটারদের মিলিয়ন ডলার পুরস্কার মাস্কেরমিলিয়ন ডলারযুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT