চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জর্জ সোরোসের ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’কে হাস্যকর বললেন মাস্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ পেয়েছেন বিলিয়নেয়ার জর্জ সোরোস। আর এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন টেসলার সিইও ইলন মাস্ক।

এনডিটিভি জানিয়েছে, সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্ট মাস্ক লিখেছেন, সোরোসকে বাইডেনের স্বাধীনতা পদক দেয়াটা হাস্যকর।

প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ১৯ জন ব্যক্তির নাম ঘোষণা করেন যারা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। জর্জ সোরোসের ক্ষেত্রে তাকে গণতন্ত্র, মানবাধিকার, শিক্ষা এবং সামাজিক ন্যায়বিচারের উন্নয়নে তার ভূমিকার জন্য সম্মানিত করা হয়েছে। অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ফুটবল তারকা লিওনেল মেসি এবং অভিনেতা মাইকেল জে ফক্স ও ডেনজেল ​​ওয়াশিংটন।

সোরোসের সম্মাননা রিপাবলিকানদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। ইলন মাস্কসহ সমালোচকরা এই সম্মানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। রিপাবলিকান পার্টি দীর্ঘদিন ধরেই সোরোসের বিরুদ্ধে সম্পদ ব্যবহার করে বৈশ্বিক রাজনীতিকে প্রভাবিত করার অভিযোগ করে আসছে।

অন্যদিকে, বাইডেন তার সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, এই উনিশ জন ব্যক্তি হলেন মহান নেতা যারা আমাদের দেশ ও বিশ্বের জন্য অসাধারণ অবদান রেখেছেন। তারা আমেরিকার মূল্যবোধ রক্ষা করে, এমনকি আক্রমণের সময়ও।

সোরোসের রাজনৈতিক প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও বিতর্ক সৃষ্টি করেছে। ভারতেও তিনি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিজেপি প্রধান জেপি নাড্ডা কংগ্রেস পার্টিকে সোরোস-অর্থায়নকৃত সংস্থার সাথে সম্পর্ক রাখার অভিযোগ করেন, যা ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা বলে অভিহিত করেন। তবে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গে এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন।

Reneta

সোরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন বিভিন্ন দেশে সামাজিক ন্যায়বিচারের প্রচারে কাজ করেছে। তবে হাঙ্গেরি এবং রাশিয়ার মতো দেশে এই ফাউন্ডেশন প্রায়শই বিদেশি হস্তক্ষেপের অভিযোগের মুখোমুখি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলন মাস্কজর্জ সোরোসমার্কিন সর্বোচ্চ বেসামরিক পুরস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিত্ব’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইতে ১৪তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলা কুড়ি ২০২৬

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT