বিনোদন

বিয়ের পর দিনই স্ত্রীসহ মক্কায় জাহিদ নিরব

জাহিদ নিরব ও তার স্ত্রী মক্কায় পবিত্র হজ পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পর দিনই স্ত্রীসহ মক্কায় জাহিদ নিরব পবিত্র হজ পালন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ে করেছেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী জাহিদ নিরব। তার জীবনের এই নতুন অধ্যায়ের সঙ্গী হয়েছেন দীর্ঘদিনের বন্ধু সূচনা তাসনিম।

১১ বছরের সম্পর্ক পরিণয় পেয়েছে ২৩ অক্টোবর। এদিন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই দম্পতি। এর পরদিনই ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় রওনা হন তারা।

চিরকুট ব্যান্ডের সাবেক সদস্য এবং বর্তমানের জনপ্রিয় সংগীত পরিচালক হিসেবে জাহিদ নিরব ৪০০-রও বেশি ওভিসি ও টেলিভিশন বিজ্ঞাপনের সংগীত পরিচালনা করেছেন।

নতুন জীবনের জন্য তরুণ এই সংগীতশিল্পীকে শোবিজের অনেকেই অভিনন্দন জানাচ্ছেন।

বিষয়:ওভিসিগানজাহিদ নিরবটিভিসিনাটকবিয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…