চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে চাহিদার শীর্ষে মোশতাক আহমেদের রোমান্টিক উপন্যাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৪
শিল্প সাহিত্য
A A
ফাগুন বসন্ত ও লাল ডালরি বই, বাংলা সাহিত্য ও কবিতা সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস আজ। এদিন বইমেলায় স্বাভাবিকের চেয়ে একটু বেশিই ভিড় থাকে। প্রিয়জনকে সাথে নিয়ে বইমেলায় ঘুরতে আসেন নানা বয়সের, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আজও এর ব্যতিক্রম হয়নি।

ভালোবাসা দিবসে অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টলে বিক্রয়কর্মীরা ব্যস্ত সময় পার করেন। এর মধ্যে অনিন্দ্য প্রকাশের স্টলে দেখা গেল একটু বেশিই ভিড়। কথাসাহিত্যিক মোশতাক আহমেদের নতুন ৪ উপন্যাসসহ ১২০টি বইয়ের অধিকাংশই পাওয়া যাচ্ছে এখানে। মেলায় আসা বিভিন্ন বয়স ও নানা শ্রেণির পাঠককে মোশতাক আহমেদের নতুন-পুরোনো বইগুলো কিনতে দেখা গেছে।

অনিন্দ্য প্রকাশের একজন বিক্রয়কর্মী বলেন, মোশতাক আহমেদের বইয়ের বিক্রি আজ বেশি। বিশেষ করে আজ রোমান্টিক উপন্যাসগুলো বেশি কিনেছে পাঠকরা। ভালোবাসা দিবসে হয়তোবা প্রেমিক-প্রেমিকাকে রোমান্টিক উপন্যাস কিনে উপহার দিয়েছেন।

Banglabid

মেলায় দেখা গেল এক পাঠক মোশতাক আহমেদের ‘ফাগুন বসন্তে’ এবং ‘লাল ডায়েরি’ বই কিনছেন। ওই পাঠকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মোশতাক আহমেদের অনেক বই আমার পড়া হয়েছে। আমার প্রেমিকাকেও কয়েকটি বই উপহার দিয়েছি। আজ ভালোবাসা দিবসে রোমান্টিক উপন্যাস দু’টা তাকে উপহার দেবো।’ এমন একাধিক পাঠকের কাছে শোনা গেল একই ধরনের কথা।

অনিন্দ্য প্রকাশের স্বত্বাধিকারী আফজাল হোসেন জানান, মোশতাক আহমেদের উপন্যাসগুলো তুমুল জনপ্রিয়। এজন্য আমাদের স্টলে অধিকাংশ বই বহুমাত্রিক লেখক মোশতাক আহমেদের। পাঠকের কাছে তার উপন্যাসের অতিরিক্ত চাহিদার কারণে সব উপন্যাস একসঙ্গে জড়ো করে রাখা হয়েছে। আজ ভালোবাসা দিবসে তার রোমান্টিক উপন্যাসগুলো বেশি বিক্রি হচ্ছে।

তিনি জানান, অনিন্দ্য প্রকাশ হতে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ৯০টি এবং মেলা উপলক্ষে ৩০টির অধিক উপন্যাস পুনর্মুদ্রণ করা হয়েছে। এছাড়া এবারের মেলায় কথাসাহিত্যিক মোশতাক আহমেদের নতুন চারটি উপন্যাস এসেছে।

Reneta

প্যারাসাইকোলজি উপন্যাসটির নাম- হারানো জোছনার সুর। এছাড়া সায়েন্স ফিকশন দ্য ওল্ড ওয়ার্ল্ড, ভৌতিক মৃত্যুবাড়ি এবং শিশিলিন গোয়েন্দা সিরিজের রূপার সিন্দুক।

কথাসাহিত্যিক মোশতাক আহমেদ জানান, এবারের বইমেলায় নতুন ৪টি উপন্যাসসহ সবমিলিয়ে আমার ১২০টি বই বিক্রি হচ্ছে। পাঠকদের ভালোবাসায় আমি আপ্লুত। ভবিষ্যতেও তারা এভাবেই আমাকে ভালোবাসায় সিক্ত করে যাবেন বলে আশা করি।

উল্লেখ্য, মোশতাক আহমেদ ২০১৮ সালে বাংলা একেডেমি সাহিত্য পুরস্কার এবং শিশু একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি কালি ও কলম সাহিত্য পুরস্কার, ছোটদের মেলা সাহিত্য পুরস্কার, কৃষ্ণকলি সাহিত্য পুরস্কার এবং চ্যানেল আই সিটি আনন্দ সাহিত্য পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হন।

অন্যদিকে লেখালেখির বিগত দু’দশকে বহুবার বইমেলা এবং অনলাইনে বই বিক্রেতা প্রতিষ্ঠানসমূহে তার বই বেস্ট সেলার হয়েছে। এবারের বইমেলায়ও অনিন্দ্য প্রকাশ এর স্টলে (প্যাভিলিয়ন ২০) এবং ওয়েবসাইটে আকর্ষণীয় ছাড়ে বইগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি ডটকমসহ বই বিক্রির অন্যান্য ওয়েবসাইটে উপন্যাসগুলো পাওয়া যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে বইমেলা ২০২৪কথাসাহিত্যিক মোশতাক আহমেদভালোবাসা দিবসে চাহিদার শীর্ষে রোমান্টিক উপন্যাসমোশতাক আহমেদরোমান্টিক উপন্যাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেসব জেলায় বৃহস্পতিবার থেকে ৬০ ঘণ্টা গ্যাস থাকবে না

পরবর্তী

ভালোবাসা দিবসে অর্ধলাখ টাকা নিয়ে অসুস্থ চা দোকানির পাশে সামাজিক সংগঠন

পরবর্তী
অসুস্থ চা দোকানিকে অর্থ সহায়তা প্রদান করছে সামাজিক সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা দিবসে অর্ধলাখ টাকা নিয়ে অসুস্থ চা দোকানির পাশে সামাজিক সংগঠন

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল, দলের সঙ্গে মাঠে বসে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের অন্যরকম ‘একশ’

সর্বশেষ

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নে বদলে যাচ্ছে ঝিনাইদহ বিসিক শিল্পনগরী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT