চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয়তার শীর্ষে মোশতাক আহমেদ এর ‘প্যারাসাইকোলজি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২২
শিল্প সাহিত্য
A A

মোশতাক আহমেদ, নতুন প্রজন্মের বহুমাত্রিক লেখক। বাংলা সাহিত্যে সামাজিক উপন্যাস, মুক্তিযুদ্ধের উপন্যাস, সায়েন্স ফিকশন, ভৌতিক, গোয়েন্দা, ভ্রমণ, রহস্য, কিশোর সাহিত্য, শিশুতোষ সাহিত্য, প্যারাসাইকোলজি প্রত্যেকটি ক্ষেত্রে তার বলিষ্ঠ বিচরণ।

গত পনের বছর ধরে তিনি ধারাবাহিকভাবে বছরে পাঁচ ছয়টি উপন্যাস লিখেই চলেছেন। সাহিত্যাঙ্গনে এরকম নিয়মিত এবং ধারাবাহিক লেখক এখন সত্যি বিরল।

মোশতাক আহমেদ এর প্রকাশিত প্রথম উপন্যাস ছিল জকি। সামাজিক ঘরনার এই উপন্যাসটি ২০০৪ সালের বইমেলায় বিক্রি হয়েছিল মাত্র এক কপি। তারপর তিনি ঝুঁকে পড়েন সায়েন্স ফিকশনের দিকে। ‘রোবটিজম’ ছিল তার প্রথম সায়েন্স ফিকশন।অতঃপর লেখেন ’ক্লিটি ভাইরাস’। দুটো উপন্যাসের পাঠক জনপ্রিয়তা ছিল অসাধারণ। তারপর তিনি সায়েন্স ফিকশনের সাথে রোমাঞ্চ এর মিশ্রণ ঘটিয়ে লিখেন নিহির ভালোবাসা। নিহির ভালোবাসার ব্যাপক পাঠকপ্রিয়তার কারণে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

ক্রিকি, ক্রি, অনুমানব, অমর মানব, দ্যা নিউ ওয়ার্ল্ড, প্রজেক্ট হাইপার, ইলিন, ইডিন, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, গিপিলিয়া, নিলির ভালোবাসা, রোবো, বায়োবোট নিওক্সসহ প্রায় অর্ধশত সায়েন্স ফিকশন উপন্যাস রচনা করেছেন তিনি। সায়েন্স ফিকশনের সাহিত্য জগতে অনবদ্য অবদানের জন্য ২০১৮ সালে সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীতে বাংলা একাডেমি পুুরস্কার লাভ করেন তিনি।

সায়েন্স ফিকশন রচনার ফাঁকে মোশতাক আহমেদ হঠাৎই ঝুঁকে পড়েন প্যারাসইকোলজি উপন্যাসের দিকে। প্রথম উপন্যাস ছিল মায়াবী জোছনার বসন্তে, দ্বিতীয় উপন্যাস জোছনা রাতের জোনাকী।

মনস্তাত্ত্বিক জগতের জটিল আর অজানা রহস্য নিয়ে রচিত এই দুটো উপনাসের জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী ছিল যে তিনি ডাক্তার তরফদার নামক একটি চরিত্রই সৃষ্টি করে ফেলেন।

Reneta

ডাক্তার তরফদার চরিত্র নিয়ে রচিত প্রথম উপন্যাস ‘মন ভাঙ্গা পরি’।অতঃপর লিখেন বৃষ্টি ভেজা জোছনা, ছায়াস্বর্গ, মায়াস্বর্গ, স্বপ্নস্বর্গ, মেঘে ঢাকা জোছনা, নীল জোছনার জীবন।অবিশ্বাস্য হলেও সত্য, মোশতাক আহমেদ এর এখন সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হলো ‘প্যারাসাইকোলজি’।

তিনি বলেন, এই সিরিজের পরবর্তী উপন্যাস ‘মন জোছনার কান্না’। বরাবরের মতো ডাক্তার তরফদার থাকবেন মূল চরিত্রে। প্রকাশিত হচ্ছে এই ২০২২ সালের জানুয়ারি মাসেই।

অনিন্দ্য প্রকাশের স্বত্ত্বাধিকারী আফজাল হোসেন জানান, ‘এটা সত্য, সায়েন্স ফিকশনের চেয়ে মোশতাক আহমেদ এর প্যারাসাইকোলজির বিক্রি এখন অনেক বেশি, পাঠকের সাড়াও মারাত্মক।একজন পাঠক একবার প্যরাসাইকোলজি সিরিজের একটা উপন্যাস পড়লে বাকিগুলো পড়ার জন্য তার মধ্যে তীব্র আগ্রহের সৃষ্টি হয়। এই উপন্যাসগুলো এমনই রহস্যে ভরা যে একবার পড়া শুরু করলে শেষ না করে উঠা যায় না।’

প্যারাসাইকোলজি সিরিজের জনপ্রিয়তার জন্য অনেকে মোশতাক আহমেদকে প্যারাসাইকোলজি যাদুকর বলেও অভিহিত করছেন। তার সৃষ্ট ডাক্তার তরফদার চরিত্রটা সবার কাছে এখন যেমন রহস্যময় তেমনই দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। বাংলা সাহিত্যে প্যরাাসইকোলজি উপন্যাসের এই ধারাটি স্থায়ী রূপ পাক, এই কামনা এখন পাঠকদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোশতাক আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT