চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের শততম টেস্ট উদযাপন করবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা শততম টেস্ট উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্ত এবং মুশফিক

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। এখন পর্যন্ত ৯৮টি টেস্ট খেলেছেন তারকা উইকেটরক্ষক ব্যাটার। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে ৯৯তম টেস্ট খেলবেন, সবকিছু ঠিক থাকলে ১৯ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাইলফলকের ম্যাচটি খেলতে নামবেন মুশফিক। তার শততম ম্যাচটি উদযাপ করতে চায় টিম টাইগার্স।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা।

তার আগেরদিন সংবাদ সম্মেলনে মুশফিকের শততম টেস্ট নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

‘খুবই উজ্জীবিত আমরা, মনে হয় কালকে ৯৯তম হবে। উনি ড্রেসিংরুমে থাকা সবসময় আমাদের জন্য ভালো লাগার বিষয়, কারণ টেস্ট ক্রিকেটে অবশ্যই আমরা সবসময় অভিজ্ঞতাকে গুরুত্ব দেই। তাই উনার এত বছরের একটা ক্যারিয়ার, এটা আমাদেরকে অনেক সাহায্য করে। আসলে চাপের মুহূর্তে কিভাবে ওই চাপগুলো সামলানো লাগে এই বিষয়গুলো সবসময় আলাপ আলোচনা হয়।’

‘খুবই উজ্জীবিত এবং আমি ব্যক্তিগতভাবে এই দুইটা টেস্ট ম্যাচ উদযাপন করতে চাই। উপভোগ করতে চাই। সবাই মিলে একসাথে পুরা দিনটা উপভোগ করব। বিশেষ করে ১০০তম ম্যাচটা, যদি উনি সুস্থভাবে খেলতে পারে তাহলে ওই পাঁচটা দিন আমরা সবাই মিলে উদযাপন করবো। পুরা পাঁচটা দিন খুব ভালোভাবে উপভোগ করতে চাই। তাই খুবই আশাবাদী ইনশাল্লাহ উনি সুস্থভাবে দুইটা টেস্ট ম্যাচ খেলবে।’

ট্যাগ: আয়ারল্যান্ডটেস্টবাংলাদেশবিসিবিমুশফিকলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটি বাসে আগুন

পরবর্তী

বিসিবিকে দেয়া ১৩ পাতার চিঠিতে যত অভিযোগ ছিল জাহানারার

পরবর্তী
চিঠির ছবি ও নারী ক্রিকেটার জাহানারা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবিকে দেয়া ১৩ পাতার চিঠিতে যত অভিযোগ ছিল জাহানারার

বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভবন, আকাশের নিচে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়: হাইকোর্ট

সর্বশেষ

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT