চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ১১৭ রানের লিড নিয়ে থামল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টেস্টে দারুণ করছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ১৯১ রানের অনবদ্য ইনিংস এবং সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন কুমার দাস ও মেহেদী হাসানের ফিফটিতে স্বাগতিকদের ১১৭ রানের লিড দিয়েছে বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক দল। জবাবে নেমে ১৬৭.৩ ওভারে ৫৬৫ রানে থামে টিম টাইগার্স। পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড এটি। এর আগে ২০১৫ সালে খুলনায় ৯ উইকেটে ৫৫৭ রান করেছিল বাংলাদেশ।

টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় টাইগারদের তৃতীয় সর্বোচ্চ এটি। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে করা ৬৩৮ রান রয়েছে শীর্ষে। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৫৯৫ রানের ইনিংস দুইয়ে।

রাওয়ালপিন্ডির ২২ গজে চতুর্থ দিনে সকাল থেকেই দারুণ ব্যাটিং করেন ৯ মাস পর টেস্ট খেলতে নামা মুশফিক। লিটন দাসও লড়ছিলেন দারুণ। ১১৪ রানে জুটি ভাঙে লিটন ৫৬ করে ফিরলে। নাসিম শাহর বলে আউট হন বাংলাদেশের ক্ল্যাসিক ব্যাটার।

পরে মেহেদী হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশকে লিড এনে দেন মুশফিক। ৯ মাস পর টেস্ট খেলতে নামা মুশফিক চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগেই শতরান পূর্ণ করেন। পাকিস্তানের বিপক্ষে এটি ক‍্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তার। একাদশতম সেঞ্চুরি করে টপকেছেন তামিম ইকবালকে (১০)। মুশির সামনে আছেন কেবল মুমিনুল হক (১২ সেঞ্চুরি)।

প্রথম সেশনে লিটন দাসের উইকেট হারালেও দ্বিতীয় সেশনে পাকিস্তানের বোলাররা আর কোনো উইকেট নিতে পারেননি। দ্বিতীয় সেশনে বাংলাদেশ যোগ করে আরও ১০৬ রান। ১৪১.২ ওভারে দেড়শ রান স্পর্শ করেন মুশফিক। ২৮৬ বলে ১৫০ পূর্ণ করেন টাইগার তারকা ব্যাটার। ১৪৫.১ ওভারে ফিফটি পূর্ণ করেন মিরাজ। ১২০ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল তিনটি চারের মার।

Reneta

চার বিরতির পর নেমে শুরুতেই মুশফিকের উইকেট হারায় বাংলাদেশ। ক্যারিয়ারে চতুর্থ ডাবল সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতেই ফিরে যান মোহাম্মদ আলির শিকার হয়ে। ১৫৭তম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ আলির ডেলিভারিতে স্কয়ার কাট করতে চেয়েছিলেন মুশফিক। বল অতিরিক্ত বাউন্স থাকায় আউট সাইড এজের শিকার হন। ধরা পড়েন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। ৩৪১ বলে ১৯১ রান করেন মি. ডিফেন্ডেবল। ২২টি চার ও একটি ছক্কা ছিল তার দুর্দান্ত ইনিংসে।

নয়ে নামা হাসান মাহমুদ মিরাজকে সঙ্গ দিয়েছেন প্রায় ছয় ওভার। ১৮ বল মোকাবেলা করে ১৬৩ ওভারের শেষ বলে শাহিন শাহ আফ্রিদির শিকার হন। ১৬৭তম ওভারে মিরাজকেও ফেরান শাহিন। ১৭৯ বলে ৭৭ রান করেন মিরাজ। শেষ দিকে শরিফুল দুটি করে চার ও ছক্কায় ১৪ বলে ২২ রান করে আউট হলে বাংলাদেশ থামে ৫৬৫ রানে।

পাকিস্তানি বোলারদের হয়ে নাসিম শাহ তিনটি উইকেট নেন। শাহিন আফ্রিদি, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি নেন দুটি করে উইকেট।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বুধবার টসে জিতে পাকিস্তানকে ব্যাটের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক শান্ত। ম্যাচের দ্বিতীয় দিন, বৃহস্পতিবার ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান (১৭১*)। তার ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। সেঞ্চুরি করেছেন সৌদ শাকিলও (১৪১)। দ্বিতীয় দিনের শেষবেলায় কোনো উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ।

সাদমান-মুমিনুল-মুশফিক-লিটনের ফিফটিতে তৃতীয় দিন নিজেদের করে নেয় বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান তোলে বাংলাদেশ। ১৩২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করে শান্তবাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান-বাংলাদেশ টেস্টবাংলাদেশমিরাজমুমিনুলমুশফিকলিটনলিড স্পোর্টসসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT