চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী পরিচয়ে আদালতে ২২২ জনের নামে হত্যা মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৫
অপরাধ, জনপদ, ফেনী
A A

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট ঢাকায় গুলিতে নিহত ফেনীর সোনাগাজীর আব্দুল গণির স্ত্রী পরিচয়ে ২২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। চলতি বছরের ১৬ জুলাই ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহানা আক্তার নামের এক নারী মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী, ছয়জন পুলিশ কর্মকর্তা এবং সাংবাদিক নঈম নিজাম, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুসহ মোট ১০ জন সাংবাদিকের নামও আসামির তালিকায় রয়েছে। তালিকায় সোনাগাজীর পালগিরি গ্রামের ২৮ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তদন্তে দেখা যায়, বাদি হিসেবে পরিচয় দেওয়া সোহানা আক্তারের ঠিকানা শনাক্ত করতে পুলিশ ব্যর্থ হয়। সিংগাইর থানার পুলিশ জানায়, বর্ণিত ঠিকানায় ওই নাম–পরিচয়ের কাউকে পাওয়া যায়নি এবং কেউ তাকে চিনেনও না। বাদিপক্ষের আইনজীবীর কাছ থেকেও তার সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য মেলেনি।

পুলিশি তদন্ত বলছে, শহীদ আব্দুল গনি সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের আহসান উল্লাহর ছেলে। তিনি ঢাকার বাংলামোটর শাখার সন্ধানী লাইফ ইন্সুরেন্সে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর তিনি চরছান্দিয়া ইউনিয়নের মোহাম্মদ সেলিমের মেয়ে আয়েশা আক্তার পপিকে বিয়ে করেন।

তদন্তে আরও উঠে এসেছে, ৪ আগস্ট বিকাল ৫টার দিকে বাংলামোটর মোড় হয়ে ইস্কাটন কেন্দ্রীয় জামে মসজিদের দিকে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। এ ঘটনায় রমনা মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পেনাল কোড ৩০২ ধারায় মামলাও রুজু হয়। নিহতের পরিবার এবং তার কর্মস্থলের সহকর্মীরা জানান, তারা আগে কোনো মামলা করেননি।

মামলার বাদি যে কাওরানবাজার–ফার্মগেট এলাকার ফুটওভার ব্রিজের নিচে হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেন, পুলিশ তদন্তে তার কোনো প্রমাণ পায়নি। বরং সব তথ্য বিশ্লেষণে নিশ্চিত হয়েছে যে ঘটনাস্থল ছিল বাংলামোটর–ইস্কাটন এলাকা।

Reneta

পালগিরি গ্রামের একাধিক আসামি জানান, মামলার বিষয়টি তারা জানতেনই না; বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তারা কেউই ঢাকায় ছিলেন না। অনেকেই দাবি করেন, নির্দিষ্ট উদ্দেশ্যে স্থানীয় কুচক্রীমহল তাদের নাম জড়িয়েছে। আসামির তালিকায় থাকা গোলাম সরওয়ার মাসুম দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী বলেও জানা গেছে।

এছাড়া তদন্তে দেখা যায়, আসামি হিসেবে অন্তর্ভুক্ত ইফতেখার হোসেন জুয়েল গত বছর ফেনীর মহিপালে আওয়ামী লীগ কর্মীদের গুলিতে নিহত শহীদ মাসুম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি প্রশ্ন তোলেন, একই দিনে তিনি ঢাকার ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন—এ দাবির কোনো বাস্তব ভিত্তি নেই।

স্থানীয়রা অভিযোগ তুলেছেন, সামাজিক সম্প্রীতি নষ্ট করা এবং ব্যক্তিগত বৈরিতার কারণে গ্রামবাসীর নাম মামলার তালিকায় যোগ করা হয়েছে। অনেকেই শারীরিকভাবে অসুস্থ বা গত দুই বছর ঢাকায় যাননি বলেও তারা জানান।

মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হলেও গত ৩০ অক্টোবর নির্ধারিত দিনে আদালত কোনো আদেশ দেননি। জুলাই গণঅভ্যুত্থান গেজেটে প্রকাশিত শহীদের তালিকায় আব্দুল গণির নাম ৪১২ নম্বরে অন্তর্ভুক্ত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পালগিরি গ্রামবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনভূয়া হত্যা মামলাস্ত্রী পরিচয়ে আদালতে হত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীর আহমেদ: ক্ষমতার শীর্ষ থেকে দুর্নীতির আসামি

জুন ১৪, ২০২৬

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT