চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভের ‘মুন্সিগিরি’ দেখে মুগ্ধ মাসুদ মুন্সির স্রষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২১
বিনোদন
A A

৩০ সেপ্টেম্বর দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’। যা দেশে দর্শক জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া।গোয়েন্দা গল্প হিসেবে অনেকে ওয়েব ফিল্মটির সমালোচনা করলেও এটি দেখে নিজের মুগ্ধতার কথা জানালেন গোয়েন্দা মাসুদ মুন্সির স্রষ্টা শিবব্রত বর্মন।

ওয়েব ফিল্মটি দেখে নিজের মুগ্ধতার কথা শুধু নয়, এমন আটপৌড়ে বাঙালি একটি গোয়েন্দা চরিত্রকে চলচ্চিত্রে রূপদান করার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীকেও।

ওয়েব ফিল্মটিতে দেখা যায়, চাঞ্চল্যকর ‘তিতাস গ্যাস কমকর্তা হত্যা’ মামলা পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চে হস্তান্তর হলে তদন্তের ভার ন্যস্ত হয় ডিটেক্টিভ ব্রাঞ্চের এডিসি মাসুদ মুন্সির ওপর। স্ত্রী পারভীন সুলতানার সহযোগীতায় মাসুদ মুন্সি তার রহস্য উদঘাটেনর সাবেকি পদ্ধতিকে কাজে লাগিয়ে উন্মোচন করে এক গোপন প্রতিশোধের গল্প।

গোয়েন্দা চরিত্র মানেই একাই একশো। যে কোনো জটিল কঠিন সমস্যার সমাধানে তার বুদ্ধি এবং দক্ষতা সর্বেসর্বা। দেশি বিদেশি সিনেমায় গোয়েন্দা চরিত্রের যে ভাবমূর্তি দর্শকের মগজে, সেটা অনেকটাই এরকম। কিন্তু গোয়েন্দা মাসুদ মুন্সি এই জায়গায় একেবারে সাদামাটা গোছের। এই চরিত্রটির স্রষ্টার কথাতেও বিষয়টি স্পষ্ট হয়।

তিনি তার চরিত্র নিয়ে বলেন, বছর তিনেক আগে একটা উপন্যাস লিখেছিলাম ‘মৃতেরাও কথা বলে’ নামে। যেখানে আমি এমন এক গোয়েন্দা চরিত্র সৃষ্টির চেষ্টা করেছি, যাকে ভিড়ের মধ্যে আলাদা করা যাবে না, কাহিনির ভিতরে সেই গোয়েন্দা মিশে থাকবে প্রায় অদৃশ্য হয়ে। সব গোয়েন্দা কাহিনিতে গোয়েন্দা চরিত্রটি কাহিনিকে ছাপিয়ে উপরে উঠে আসে, নিয়ন্তা হয়ে ওঠে রহস্য সমাধানের, একটা ঐশ্বরিক অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এর উল্টোটা করার চেষ্টা করেছিলাম। আমি চেয়েছি, কাহিনির কলকব্জার ভিতর থেকে রহস্য নিজেই নিজেকে উন্মোচন করবে।

‘মুন্সিগিরি’ দেখে নিজের ভালো লাগার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে শিবব্রত বর্মন বলেন, অমিতাভের ‘মুন্সিগিরি’ মুভি দেখলাম। আমার ভালো লেগেছে। আমার লেখা উপন্যাস অবলম্বনে তিনি এই মুভি বানিয়েছেন। আমি বলব, উপন্যাসের নির্যাস বা এসেন্সটা তিনি ধরতে পেরেছেন। পর্দায় তিনি একটা আটপৌরে গোয়েন্দা উপহার দিতে পেরেছেন, যিনি হিরো নন, যিনি লাউড নন।

Reneta

এই কথাসাহিত্যিক বলেন, কোনো লেখকই তার সাহিত্যকর্মের মুভি অ্যাডাপটেশনে সন্তুষ্ট হতে পারে না। আমাকে অমিতাভ সন্তুষ্ট করেছেন। বাংলা চলচ্চিত্রে অমিতাভ এমন এক গোয়েন্দাকে হাজির করেছেন, যিনি শোবার সময় মশারি টাঙান।

চলতি বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মটির ঘোষণা দেয়া হয়। তখন অমিতাভ রেজা জানিয়েছিলেন, এই সিনেমাটি ফ্র্যাঞ্চাইজি আকারে নির্মাণের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ বলিউডে যেমন ‘ধুম’, টালিউডের ‘ফেলুদা’ কিংবা হলিউডের ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের মতো করেই নির্মিত হবে ‘মুন্সিগিরি’।

ওয়েব ফিল্মটিতে মাসুদ মুন্সির চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়াও এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, পূর্ণিমা, আহসান হাবিব নাসিম, শবনম ফারিয়া প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ রেজাআহসান হাবিব নাসিমওয়েব ফিল্মগাজী রাকায়েতচরকিপূর্ণিমামুন্সিগিরিমৃতেরাও কথা বলেলিড বিনোদনশবনম ফারিয়াশহীদুজ্জামান সেলিমশিবব্রত বর্মন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইটালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

জুন ২৭, ২০২৬
বিশ্বব্যাংক

সার আমদানি ও জরুরি সহায়তায় বিশ্বব্যাংক দিচ্ছে ১.১ বিলিয়ন ডলার

জুন ২৭, ২০২৬

লোভ-লালসার গল্পে মঞ্চে ফিরছে ‘সুড়ঙ্গ’

জুন ২৭, ২০২৬

পাওয়া গেল নকআউটের ২৮ দল, প্রতিপক্ষ ঠিক ৯ ম্যাচের

জুন ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : মির্জা ফখরুল

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT