চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সীগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত, আহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
বজ্রপাতের দৃশ্য, আকাশে ঝড়ের মেঘ ও আলোচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধামারণ গ্রামে বজ্রপাতে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে ধামারণ গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলো মোমিন আলীর ছেলে মোঃ রবিউল (১২), সাইফুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার (৯) ও কামাল হোসেনের ছেলৈ লামিম (১২)। অন্যদিকে কামাল হোসেনের মেয়ে সিফাত (১৫) মারাত্মকভাবে আহত হয়েছে।

জানা যায়, লামিম গাজীপুর থেকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধামারণ এলাকায় হারুণ শেখের বাড়িতে বেড়াতে আসে। মোঃ রবিউল, সানজিদা আক্তার, লামিম ও সিফাত নৌকা যোগে শাপলা কুড়াতে যায়। দুপুর ১টার দিকে বৃষ্টি আসে এবং সেসময় বজ্রপাতে তারা আঘাতপ্রাপ্ত হয়। বৃষ্টি কমে গেলে তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল ও পুলিশের আনুষ্ঠানিকতা শেষে স্বজনদেরকে লাশ হস্তান্তর করা হয়।

Banglabid

খবর পেয়ে কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান হাসপাতালে ছুটে আসেন। তিনি বলেন, বাচ্চাগুলো শাপলা কুড়াতে গিয়ে এ ঘটনার শিকার হয়েছে।

টঙ্গীবাড়ীথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর তাদের উদ্ধার করে দ্রুত মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত সিফাতকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বজ্রপাতবজ্রপাতে মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ানীবাজার গ্যাসফিল্ডের পরিত্যক্ত কূপ পুনঃখনন

পরবর্তী

সেমিতে ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা কোচের নির্দেশনা শুনছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ভারতীয় ক্রিকেটার কোহলি ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কোহলির কাঁধ থেকে বাঁদর নেমেছে’

সর্বশেষ

ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT