চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৃত্যে একুশে পদক নিয়ে বিতর্ক, যে প্রশ্নে বিব্রতবোধ করছেন মুনমুন আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

একুশে পদক-২০২৬ ঘোষণা ঘিরে নৃত্যাঙ্গনে আলোচনা-সমালোচনা তীব্র হয়েছে। এবারের তালিকায় নৃত্যকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ অপেক্ষাকৃত তরুণ নৃত্যশিল্পী অর্থী আহমেদ-এর মনোনয়নকে কেন্দ্র করে সাংস্কৃতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন অভিনেত্রী ও গুণী নৃত্যশিল্পী মুনমুন আহমেদ।

সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৬ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংগীত বিভাগে প্রয়াত রক তারকা আইয়ুব বাচ্চু এবং ব্যান্ড ওয়ারফেজ-কে সম্মাননা জানানোর সিদ্ধান্ত ব্যাপক প্রশংসা পেয়েছে। বিশেষ করে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ব্যান্ডকে একুশে পদকে ভূষিত করায় সংগীতাঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

তবে নৃত্য বিভাগে অর্থী আহমেদের মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন একদল নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক কর্মী। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নৃত্যকলায় অবদান রাখা প্রবীণ শিল্পীদের পাশ কাটিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রাষ্ট্রীয় এই মর্যাদাপূর্ণ সম্মাননার মানদণ্ড ও স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ।

এ প্রসঙ্গে মুনমুন আহমেদ তার পোস্টে উল্লেখ করেন, একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা ১৯৭৬ সাল থেকে ভাষা শহীদদের স্মরণে প্রদান করা হচ্ছে। ভাষা আন্দোলন, শিল্পকলা, শিক্ষা, সাহিত্য, গবেষণা, বিজ্ঞান, সাংবাদিকতা, অর্থনীতি ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অনন্য ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর ফেব্রুয়ারিতে এই পদক প্রদান করা হয়।

তিনি বলেন, নৃত্যকলায় প্রতি বছর পদক দেওয়া হয় না—এ বছর দেওয়া হওয়ায় সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা রয়েছে। তবে যাকে এ বছর নৃত্যকলায় জাতীয় পর্যায়ের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদক দেওয়া হয়েছে, তাকে ঘিরে নৃত্যসমাজসহ বৃহত্তর শিল্পীসমাজে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

নিজের দীর্ঘ ৫৩ বছরের নৃত্যজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মুনমুন আহমেদ লেখেন,“পদক ঘোষণা থেকে এপর্যন্ত নানা জনের নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকেও, কে এই অর্থী? তার নাচতো কোথাও দেখিনি, তাকেতো চিনিই না, জাতীয় পর্যায়ে সে কী করেছে, কী কারণে তাকে এই পুরস্কার দেয়া হলো, কী অবদান তার নৃত্যকলায়, তার কী আরো অন্য গুণ আছে? অগ্রজ গুণী নৃত্যব্যক্তিত্বদের উপেক্ষা করে কেন এমনটা করলো সরকার? আরে ভাই, এতো উত্তর আমি দেবো কীভাবে? জানি ১৯৭৩ সাল থেকে অর্থাৎ দীর্ঘ ৫৩ বছর যাবৎ মঞ্চ ও টেলিভিশনে নৃত্যশিল্পী হিসেবে কাজ করে চলেছি, তাই স্বাভাবিকভাবেই অনেকে আমাকে প্রশ্ন করছেন, কিন্তু আমি ভীষণ বিব্রতবোধ করছি এসব প্রশ্নে।”

তবে তিনি স্পষ্ট করেন,“অল্প বয়সে যে কেউ তার যোগ্যতা প্রমাণ করতে পারলে পুরস্কৃত হতেই পারেন। তাছাড়া সরকার কাকে পুরস্কৃত করবেন সেটা একেবারেই সরকারের বিজ্ঞ বিচারকমন্ডলীর সিদ্ধান্ত। আমার কিছুই করার নেই এখানে। তবে এই একুশে পদকের একটি সম্মানজনক অবস্থান রয়েছে যা মাত্র তিন চার বছর আগে একটি নাচের স্কুল খুলে দু-তিনটি অনুষ্ঠান করেই যদি এ পদকে কেউ ভূষিত হন, তাহলে যারা দীর্ঘদিন এই শিল্পের সাথে জড়িত থেকে সাধনা, শ্রম দিয়ে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁদেরকে এক অর্থে অবজ্ঞা, অশ্রদ্ধা ও অপমানই করা হয়, যা নৃত্যশিল্পীসমাজ, সুধীসমাজ ও নৃত্যপ্রেমীদের কাম্য নয়।”

ভবিষ্যতের জন্য প্রস্তাব দিয়ে মুনমুন আহমেদ জানান, সম্ভব হলে নৃত্যকলায় প্রতিবছর একুশে পদক দেওয়া উচিত এবং এ ক্ষেত্রে অভিজ্ঞ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের নিয়ে শক্তিশালী বিচারক কমিটি গঠন করা প্রয়োজন। এতে প্রকৃত যোগ্যজন নির্বাচিত হবেন, বিতর্কও কমবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতির মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।

পোস্টের শেষে তিনি লেখেন, “যে কোনো রাষ্ট্রীয় স্বীকৃতির সম্মান রক্ষা করা রাষ্ট্রেরই দায়িত্ব। জয় হোক নৃত্যের।”

ট্যাগ: অর্থী আহমেদএকুশে পদকএকুশে পদক ২০২৬নৃত্যনৃত্যকলানৃত্যশিল্পীমুনমুন আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিতাস গ্যাসের বিতরণ লাইনে গ্যাসের চাপ কম থাকবে

পরবর্তী

শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন, থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি

পরবর্তী
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন, থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে যা জানালেন উপদেষ্টা আদিলুর

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT