চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত-কোহলিদের স্বাগত জানাতে মুম্বাইয়ে জনসমুদ্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত দলকে ছাদখোলা বাসে অভিবাদন জানানোর ঘোষণা আগেই দিয়েছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। রোহিত-কোহলিদের স্বাগত জানাতে জনসমুদ্র বইছে মুম্বাইয়ের রাস্তায়।

বৃহস্পতিবার সকালে বার্বাডোজ থেকে ভারতীয় ক্রিকেটারদের বহনকারী ফ্লাইটটি দিল্লিতে অবতরণ করে। হোটেলে বিশ্রাম শেষে বিশ্বকাপজয়ী দল দেখা করতে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। কুশল বিনিময়, আলাপ-আলোচনা শেষে দুপুর একটার দিকে কার্যালয় থেকে বের হন খেলোয়াড়রা। সেখান থেকে মুম্বাইয়ের ফ্লাইট ধরার জন্য বিমানবন্দরের দিকে রওনা করেন। স্থানীয় সময় পাঁচটার দিকে মুম্বাইয়ে অবতরণ করে ভারত দলকে বহনকারী উড়োজাহাজ।

মুম্বাই বিমানবন্দর থেকে বাসে নরিম্যান পয়েন্টে যাবেন বুমরাহ-হার্দিকরা। সেখানে ছাদখোলা বাসে চেপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন। রোহিত-কোহলিদের স্বাগত জানাতে সকাল আটটা থেকেই মুম্বাইয়ে ঢল নেমেছে জনতার। মুষলধারে বৃষ্টিতে মেরিনড্রাইভ রোড, মুম্বাই বিমানবন্দর ও ওয়াংখেড়েতে বইছে জনসমুদ্র।

বিশ্বজয়ী দলের জন্য ওয়াংখেড়েতে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করেছে ক্রিকেট বোর্ড। মুম্বাই পুলিশ ও বিসিসিআইয়ের নির্দেশনায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাধারণ মানুষকে অর্থ ছাড়াই ঢুকতে দেয়া হচ্ছে। সাধারণ মানুষ ২,৩, ৪ নং গেট এবং ইউনিভার্সিটি গেট দিয়ে ঢুকতে পারছে। নিরাপত্তার জন্য সর্বোচ্চ সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ভারত দল মুম্বাই বিমানবন্দরে নামার আগেই শুরু হয়েছে স্টেডিয়ামে ঢোকার হুড়োহুড়ি। বৃষ্টির মাঝে দৌড়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছে সমর্থকঢল। ভেঙে পড়েছে ব্যারিকেড। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ।

বার্বাডোজে ঝড়ের কারণে তিনদিন আটকে থাকার পর বিসিসিআই বিশ্বজয়ীদের দেশে ফেরানোর জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিল। বৃহস্পতিবার সকাল ৬টা ৭মিনিটে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে রোহিত-কোহলিদের বহন করা উড়োজাহাজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪মুম্বাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT