চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহুমুখী প্রতিভার অধিকারী খায়রুল আলম বাদল মারা গেছেন

এস কে রাসেলএস কে রাসেল
১০:২৯ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০২৪
কিশোরগঞ্জ, জনপদ
A A

বহুমুখী প্রতিভার অধিকারী খায়রুল আলম বাদল আর নেই। শ‌নিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টা ২০ মি‌নি‌টের দি‌কে হৃদ‌রো‌গে আক্রান্ত হলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খায়রুল আলম বাদল কিশোরগঞ্জ জেলা নিকলী উপজেলার বড়হাটি গ্রামের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খায়রুল আলম বাদল শারী‌রিক প্র‌তিব‌ন্ধিতা‌কে জয় ক‌রে শিক্ষকতা, শিক্ষা প্র‌তিষ্ঠান প্র‌তিষ্ঠা, সাংবা‌দিকতা, ছবি আঁকা, ভাস্কর্য নির্মাণ, অভিনয়, বংশীবাদন, গান ও নাটক লিখাসহ বিভিন্ন বিষয়ে আলো ছ‌ড়ি‌য়ে‌ছেন।

কিশোরগঞ্জ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মশিউর রহমান কায়েস খায়রুল আলম বাদলের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জেলার হাওর অধ্যুষিত নিকলী উপজেলার বড়হাটি গ্রামে জন্ম নেওয়া বাদল ভাই তার কর্মময় জীব‌নের বে‌শিরভাগ সময় কা‌টি‌য়ে‌ছেন কি‌শোরগঞ্জ জেলা শহ‌রে। ছোটবেলায় পোলিও তার সর্বনাশা ছোবলে শিশু বাদলের পা দু’টি কেড়ে নিয়েও তার পথচলাকে থামিয়ে দিতে পারেনি। অদম্য মনোবল নিয়ে ছোট্ট বাদল নেমেছেন হাওরের পানিতে। অনায়াসে ভেসে থেকেছেন পানির ওপর, পার হয়ে গেছেন পুকুর-নদী, পানিতে শুয়েই সুর তুলেছেন তার প্রিয় বাঁশের বাঁশিতে, সেরে নিয়েছেন নাস্তা। দু-টি পা হারিয়ে শারিরীক পঙ্গুত্ব বরণ করার পরও মানসিক দৃঢ়তা, প্রচণ্ড ইচ্ছাশক্তি ও একাগ্রতায় প্রতিভার নিরন্তর প্রকাশ ঘটিয়েছেন বাদল। যার ছাপ পড়েছে তার অভিনয়, চিত্রকলা, লেখালেখি ও সংস্কৃতি চর্চায়। আর এভাবেই স্বপ্নডিঙায় ভেসে ভেসে হাওরের বাতাসে অনবরত সুবাস ছড়িয়ে গে‌ছেন বাদল।

খায়রুল আলম বাদলের মৃত্যুতে কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিশোরগঞ্জের নিকলীখায়রুল আলম বাদলবহুমুখী প্রতিভাহৃদ‌রো‌গে মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আগে তেহরানে বিদায়ী সংবর্ধনা ইরানের ফুটবলারদের

মে ১৪, ২০২৬

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রথম জানাজা সম্পন্ন

মে ১৪, ২০২৬

অন্যান্য রোগ হামে আক্রান্ত শিশুর শারীরিক জটিলতা বাড়াচ্ছে

মে ১৪, ২০২৬

বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংয়ের বহুল প্রতীক্ষিত বৈঠক

মে ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড আরবান ফোরাম সম্মেলনে যাচ্ছে ওয়ার্ল্ড লিংকআপের প্রতিনিধিদল

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT