আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোসের একটি ছবি, তিনি বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ
বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন।
শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনি জটিলতা ও হৃদ্রোগে আক্রান্ত ছিলেন মুকুল বোস।
আওয়ামী লীগের ১৭তম জাতীয় সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম এবং ওবায়দুল কাদেরের সাথে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের পয়লা জানুয়ারি দলের উপদেষ্টামণ্ডলীর সদস্যপদ পান মকুল বোস। তার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






