চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা পেলেন ৭ বাচসাস সদস্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
চ্যানেল আই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণকারী সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও অবদানের জন্য বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংস্থা)-এর ৭ সদস্য পেলেন ‘বাচসাস সদস্য বীর মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২২’।

মর্যাদাপূর্ণ এই সম্মাননা পেয়েছেন সাংবাদিক আতাহার খান, সলিমউল্লাহ সেলিম, মাইনুল হক ভূঁইয়া, এ জেড এম রাহাগীর, এল এ সরকার বাচ্চু, বরুণ শংকর ও এস আর রেজা।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ক সেমিনার ও বাচসাস সদস্য বীর মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২২ আয়োজন করে।

Banglabid

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বাচসাস’র ৭ সদস্যকে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

আরও উপস্থিত ছিলেন নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস), সাংবাদিক নেতা শাবান মাহমুদ। বক্তব্য রাখেন বাচসাস সাধারণ সম্পাদক রিমন মাহফুজ। প্রবন্ধ পাঠ করে রাফি হোসেন, সদস্য, কার্যনির্বাহী পরিষদ।

Reneta

সভাপতিত্ব করেন বাচসাস সভাপতি রাজু আলীম। অনুষ্ঠান পরিচালনা করেন বাচসাসের সিনিয়র সহ-সভাপতি অনজন রহমান।

এমন অনুষ্ঠান করার জন্য বাচসাসকে ধন্যবাদ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধ না হলে আজকের দেশ পেতাম না। ভাষা ও সংস্কৃতির কী হতো আমরা জানতাম না। মুক্তিযুদ্ধের কারণেই কিন্তু আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি। খুবই ভালো লাগছে এমন একটি উদ্যোগে আসতে পেরে। বাচসাস চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগটি নেওয়ার জন্য বাচসাসকে ধন্যবাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাচসাস’র কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি অঞ্জন রহমান ও রাশেদ রাইন, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরায়রা মুরাদ। নির্বাহী সদস্য লিটন এরশাদ, মাইনুল হক ভূঁইয়া, রুহুল আমিন ভূঁইয়া, আমিনুর ইসলাম লিটন, রাশেদ আনিস, রাফি হোসেন, রুহুল সাখাওয়াত প্রমুখ।

সম্মাননা প্রদান শেষে অনুষ্ঠানে ড. মোহাম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে রাজু আলীমের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘একজন দুর্বল মানুষ’ প্রদর্শিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. হাছান মাহমুদবাচসাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেট্রোরেল নগর গণপরিবহন ব্যবস্থায় অনন্য মাইলফলক: প্রধানমন্ত্রী

পরবর্তী

‘রাবেয় খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২২’ প্রদান

পরবর্তী
রাবেয়া খাতুনের ছবি, পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাবেয় খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২২’ প্রদান

সেনাবাহিনী প্রধান শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT