দুর্যোগ মোকাবেলায় সন্দ্বীপে মুজিব কিল্লা নির্মাণ হচ্ছে। দুই কোটি টাকা ব্যয়ে ৭টি কিল্লার মধ্যে ২টির কাজ শেষ এবং বাকি তিনটির কাজ চলমান রয়েছে। দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন বা দুর্যোগ পরবর্তী সময়ে অস্থায়ী সেবাকেন্দ্র হিসেবেও ব্যবহার হবে এই মুজিব কিল্লা। সন্দ্বীপ থেকে জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমর এর রিপোর্ট।







