প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দক্ষিণাঞ্চলের উপকূলে পরিবেশসম্মত সাইক্লোন শেল্টার নির্মাণ করছে এলজিইডি। এতে বৃষ্টির পানি সংরক্ষণ, সৌরশক্তির ব্যবহার, মহিলা এবং পর্যটকদের জন্য সুব্যবস্থা রাখা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দক্ষিণাঞ্চলে পরিবেশসম্মত এসব সাইক্লোন শেল্টার নির্মাণ করছে এলজিইডি। লবণাক্ততার মধ্যে কী ধরনের কংক্রিট টেকসই এবং ব্যবহারউপযোগী হবে সেদিকে খেয়াল রাখা হচ্ছে নির্মাণে। দুর্যোগকালীন সময়ে বিদ্যুৎ থাকবে না, এমন ধরে নিয়েই থাকছে বৃষ্টির পানি সংরক্ষণ এবং সৌরশক্তির দিয়ে আলোর ব্যবস্থা।
এসব মাল্টিপারপাস সাইক্লোন শেল্টারে সারাবছর স্কুল হিসেবে ব্যবহার হবে। থাকবে দুর্যোগ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম। এর বাইরে দুর্যোগ নিয়ন্ত্রণ করতে উপকূলে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ এ বিশেষজ্ঞের।
ইংল্যান্ড সরকারের সঙ্গে গবেষণা অনুযায়ী এসব নির্মাণে পরিবেশ রক্ষার বিষয়টি জোর দেয়ার কথা বলছেন এলজিইডির প্রধান প্রকৌশলী।
এসব নির্মাণ শেষে দেশে মোট সাইক্লোন শেল্টার হবে ছয় হাজার ৪৭টি, ১৯৯১ সালে যা ছিল মাত্র ৪৪৩টি।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে









