চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মুহিত রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ১০, নভেম্বর ২০২৫
অর্থনীতি
A A
মুহিত রহমান ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান

ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাংকার মুহিত রহমান। রোববার (৯ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। করপোরেট, ইনস্টিটিউশনাল ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং–এ ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে মুহিত রহমান ওয়ান ব্যাংকে যোগদান করলেন।

সোমবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুহিত রহমান এর আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ–এর ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ দায়িত্বে তিনি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংক, বহুপাক্ষিক সংস্থা, উন্নয়ন সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকের কৌশলগত সম্পর্ক ব্যবস্থাপনা করতেন।

Banglabid

তিনি ব্যাংকের ফাইন্যান্সিয়াল মার্কেটস ব্যবসায় নেতৃত্ব দেন এবং ব্যাংকের বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ব্যাংকিং খাতে নতুন পণ্য ও ধারণা প্রবর্তনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

মুহিত রহমান ১৯৯৫ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংক–এ যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং ধীরে ধীরে করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে নেতৃত্বস্থানীয় ভূমিকা নেন। তার পেশাজীবন বিস্তৃত স্ট্রাকচার্ড ফাইন্যান্স, ক্যাপিটাল মার্কেটস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ফাইন্যান্সিয়াল মার্কেটস ও স্ট্র্যাটেজিক ব্যালান্স শিট ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে।

মুহিত রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি কেমব্রিজ, অক্সফোর্ড, লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই), ইউসি বার্কলে, কলাম্বিয়া ইউনিভার্সিটি ও ইনসিয়াডসহ বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন এক্সিকিউটিভ ও লিডারশিপ প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ান ব্যাংকব্যবস্থাপনা পরিচালক হলেন মুহিত রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে দীর্ঘতম শাটডাউন অবসানে সিনেটে সমঝোতা

পরবর্তী

জাহানারার অভিযোগ নিয়ে আবারও সরকারি তদন্ত চাইলেন তামিম

পরবর্তী
দুই ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, আলাদা আলাদা স্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহানারার অভিযোগ নিয়ে আবারও সরকারি তদন্ত চাইলেন তামিম

রেজিস্ট্রার ও জিএস এর বাগবিতণ্ডার নেপথ্যে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবির রেজিস্ট্রার ও জিএস এর বাগবিতণ্ডার নেপথ্যে

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT