বাংলাদেশ

মেট্রোরেলে হারানো সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দিল এমআরটি পুলিশ

মেট্রোতে হারানো শিশুকে পুলিশ উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রো স্টেশনে পুলিশ ও অভিভাবকদের সঙ্গে হারানো শিশু, নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মায়ের সঙ্গে আগারগাঁও থেকে মতিঝিলের উদ্দেশে যাওয়ার জন্য মেট্রোরেলে উঠে হঠাৎ হারিয়ে যায় ভিকারুননিসা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী দিপাঞ্জলি রায় (১১)।

সন্তান হারিয়ে দিপাঞ্জলির মা সুমি রানী রায় দিগ্বিদিক ছোটাছুটি করে কর্তব্যরত ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ’র সাহায্য চান। সময় ক্ষেপণ না করেই সুমি রানী রায়ের কাছ থেকে দিপাঞ্জলির বর্ণনা শুনে পরের স্টেশনে হারানো সংবাদটি জানালে ফার্মগেট স্টেশনে কর্মরত এমআরটি পুলিশ সদস্যরা ট্রেন থেকে বর্ণনা অনুযায়ী মেয়েটিকে খুঁজে বের করে, আগের স্টেশনে ছবি পাঠালে সুমি রানী তার মেয়েকে শনাক্ত করেন।

বুধবার ১৫ নভেম্বর বিকেলে এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপ্স অ্যান্ড ইন্ট) মাহমুদ খান এসব তথ্য জানান।

তিনি জানান, মূলত ফাইনাল পরীক্ষায় টেনশনে অনেকটা বেখেয়ালে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দিপাঞ্জলি। পরে ফার্মগেট স্টেশনে সুমি রানীর কাছে তার সন্তানকে ফিরিয়ে দেয় এমআরটি পুলিশের সদস্যরা। প্রাণপ্রিয় সন্তানকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সুমি রানী।

দিপাঞ্জলিকে তার মায়ের বুকে নিরাপদে পৌঁছে দিতে পেরে এবং দিপাঞ্জলির ফাইনাল পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার পাশে থাকতে পেরে এমআরটি পুলিশ আনন্দিত।

বিষয়:এমআরটি পুলিশ মেট্রোরেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…