চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেস-অলরাউন্ডার মৃত্যুঞ্জয়কে নিয়ে নামবে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০৮, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ দলে পেস-অলরাউন্ডারের অভাব ঘুচিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের সঙ্গে লড়াই করে চলা এ তরুণ ফর্ম হারিয়ে এখন জাতীয় দলের বাইরে। প্রথমবার ডাক পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। ইংল্যান্ডের কন্ডিশনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেতে পারেন ম্যাচ খেলারও।

তাসকিন আহমেদ চোটে পড়ায় বাড়তি পেসার হিসেবে মৃত্যুঞ্জয়ের সুযোগ হয়েছে বাংলাদেশ দলের আবহে থেকে ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার।

ইংল্যান্ডের কন্ডিশন পেস বোলিং সহায়ক। স্পিনারদের সাফল্য পাওয়া খুব কঠিন। ২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসান ব্যাটে প্রচুর রান করলেও বল হাতে খুব একটা সফল ছিলেন না। মেহেদী হাসান মিরাজও পারেননি খুব ভালো কিছু করতে।

সবকিছু বিবেচনায় পেস কন্ডিশনে আয়ারল্যান্ড সিরিজে মৃত্যুঞ্জয়ের অভিষেক হলে অবাক হওয়ার থাকবে না।

সিরিজের ভেন্যু চেমসফোর্ড থেকে আসা টাইগারদের অনুশীলনের ভিডিওতে দেখা যাচ্ছে মৃত্যুঞ্জয়ের ব্যাটিং নিয়ে আলাদা করে কাজ করছেন হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। নেটে চেষ্টা করছেন নো লুক শট খেলানোর। বোলিংয়ের নানা বিষয় নিয়ে কাজ করছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

নির্বাচকদের পছন্দে দলে সুযোগ পাওয়া মৃত্যুঞ্জয়কে নিয়ে ভাবতে শুরু করেছেন কোচরাও। দেখার অপেক্ষা তাকে নিয়েই মঙ্গলবার একাদশ সাজায় কিনা তামিম ইকবালের দল! খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে।

Reneta

তাসকিন যেতে না পারলেও টাইগারদের পেস আক্রমণে ঘাটতি নেই মোটেও। মোস্তাফিজ-ইবাদত-হাসান-শরিফুল তো রয়েছেনই।

জাতীয় দলের হয়ে প্রথমবার দেশের বাইরে যাওয়ার আগে মৃত্যুঞ্জয় খেলেন ঢাকা প্রিমিয়ার লিগের ১০ ম্যাচ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে নেন ১৫ উইকেট। ৬ ইনিংসে করেছেন ৭৭ রান। সাতক্ষীরার ২১ বছর বয়সী তরুণ ৩০টি লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৩০ ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট। আবাহনীর সঙ্গে বাঁহাতি পেসারের দল শেখ জামাল রয়েছে শিরোপার লড়াইয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমমৃত্যুঞ্জয়মৃত্যুঞ্জয় চৌধুরীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাঁঠালের তৈরি সিঙ্গারা-সমুচা-কাবাবের পুষ্টিগুণ বেশি: কৃষিমন্ত্রী

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

জুন ১৮, ২০২৬

রোনালদোকে নিয়ে কোন পরিকল্পনা ছিল না: কঙ্গো মিডফিল্ডার

জুন ১৮, ২০২৬

ই-নিলাম বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা কাস্টমস হাউস

জুন ১৮, ২০২৬

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT