চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাকে নিয়ে সিনেমা হলে গেলেই ৫০ টাকা ছাড়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

শুক্রবার (২৪ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে পারিবারিক গল্পে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। বাবা-ছেলের গল্পে নির্মিত ছবিটি দেখতে সঙ্গে বাবাকে নিয়ে গেলে টিকেটে ৫০ টাকা ছাড়ের ঘোষণা দিয়েছে সিরাজগঞ্জের রুটস্ সিনেক্লাব।

বৃহস্পতিবার এমন খবরটি শেয়ার করেছেন ‘মৃধা বনাম মৃধা’র কেন্দ্রীয় চরিত্র চিত্রনায়ক সিয়াম আহমেদ। রুটস্ সিনেক্লাবের অফিশিয়াল ঘোষণাটি শেয়ার করে সিয়াম লিখেছেন,‘আব্বুকে নিয়ে সিনেমা দেখলে ৫০ টাকা ডিসকাউন্ট! অদ্ভুত সুন্দর!’

এদিকে রুটস্ সিনেক্লাব তাদের প্রচারণায় জানিয়েছে, “শেষ কবে আপনি আপনার বাবা’র সাথে সিনেমা হলে গিয়েছেন? আপনার বাবাকে সাথে করে নিয়ে আসুন ‘মৃধা বনাম মৃধা’ দেখতে। বিশ্বাস করুন অথবা না করুন, এই অভিজ্ঞতা কখনও ভুলবেন না!”

চলতি সপ্তাহেই ‘মৃধা বনাম মৃধা’র বিশেষ প্রদর্শনী হয়েছে রাজধানীতে। উপস্থিত প্রায় সকলেই এই চলচ্চিত্রের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকে বলছেন, পারিবারিক গল্পে এমন সিনেমা বহুদিন বাংলায় হয়নি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) এ সিনেমাটি একযোগে ৪৪টি সিনেমা হলে প্রদর্শীত হবে। অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ব্যানারে ‘মৃধা বনাম মৃধা’ পরিবেশিত হতে যাচ্ছে। পরে টফি অ্যাপের অরিজিনাল হিসেবে টফি অ্যাপে মুক্তি দেয়া হবে

বিজ্ঞাপন নির্মাতা রনি ভৌমিক পরিচালিত প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। সিয়াম-নোভা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টচার্য, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টু।

Reneta

ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ‘মৃধা বনাম মৃধা’র শুটিং, শেষ হয় সেপ্টেম্বরে। ১২ ডিসেম্বর সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়। পাশাপাশি সেন্সর বোর্ড থেকে প্রশংসা অর্জন করে। পরিবারের বিভিন্ন গল্প ও সম্পর্কের অবক্ষয়সহ নানা দিক উঠে এসেছে এতে।

সিয়াম বলেন, এই সিনেমার গল্পের প্লটটা এতো চমৎকার এবং চিত্রনাট্যকার রায়হান খান এতো নিখুঁতভাবে লিখেছেন আমি কাজটি মন থেকে করতে চেয়েছি। এই ধরনের কাজ আমি আগে করিনি এবং শুনিওনি যে পারিবারিক ও সামাজিক গল্প এতো দারুণ হতে পারে। আমাদের সিনেমায় পারিবারিক গল্প দেখাই যায় না। সবদিক বিবেচনা করে কাজটির সঙ্গে থাকতে পেরে আনন্দিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়তারিক আনাম খানতৌফিকুল ইসলাম ইমননিমা রহমাননোভামাসুদুল আমিন রিন্টুমিলন ভট্টচার্যমৃধা বনাম মৃধারনি ভৌমিকরায়হান খানলিড বিনোদনসানজিদা প্রীতিসিনেমাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে যে কারণে আইনি সহায়তা হারানোর ঝুঁকিতে ২৪ হাজার শিশু

আগস্ট ১, ২০২৬

রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, তারপরে যা ঘটল

আগস্ট ১, ২০২৬

২৭০ মিটার দূরে ফোটন টেলিপোর্ট: ভবিষ্যতের ইন্টারনেটের ঝলক

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে কঠোরভাবে নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের

আগস্ট ১, ২০২৬

পরিষ্কার পরিচ্ছন্নতার খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT