ছোট ভেলায় সাগরে থাকার ভিডিও ভাঙলো ইউটিউবের বিশ্ব রেকর্ড
একদিনে '৪৬ মিলিয়ন' ভিউ পেয়েছে
সাগরে ছোট ভেলায় থাকা একজন ব্যক্তি শান্তিপূর্ণ পরিবেশে উপভোগ করছেন, যা ইউটিউবের বিশ্ব রেকর্ডে ভাইরাল হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
জনপ্রিয় ইউটিউব তারকা মিস্টার বিস্টের ইউটিউব একাউন্টে পোস্ট করা একটি নতুন ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক সংখ্যক ভিউ পেয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
সংবাদ মাধ্যম ম্যাসেবলের তথ্য অনুযায়ী, ইউটিউব তারকা মিস্টার বিস্টের আসল নাম জিমি ডোনাল্ডসন। সম্প্রতি তিনি তার এক্স অ্যাকাউন্টের একটি পোস্টের মাধ্যমে জানান, তার নতুন প্রকাশিত নন-মিউজিক ভিডিওটি ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক ভিউয়ের বিশ্ব রেকর্ড ভেঙেছে।
একটি স্ক্রিনশট পোস্ট করে জিমি ডোনাল্ডসন বলেন, আমি ১৩ বছর বয়স থেকে প্রতি রাতে এমন স্বপ্ন দেখতাম। আমি আপনাদের সকলকে ভালবাসি এবং আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিওটি একদিনে ‘৪৬ মিলিয়ন’ ভিউ পেয়েছে।
ভিডিওটির শিরোনাম ‘সেভেন ডেইজ স্ট্র্যান্ডেড অ্যাট সি’। এটি ডোনাল্ডসন এবং তার চার বন্ধুর এক সপ্তাহ ধরে একটি ভেলায় বেঁচে থাকার ভিডিও।






