নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
বিছানার পাশে বসে দুই ব্যক্তি নির্বাচনী বিষয়ে আলোচনা করছেন, একটি টেবিলের উপর কিছু কাপড় ও জিনিসপত্র রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত হয় বৈঠকে। এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এই সিদ্ধান্ত নেয় জামায়াত।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






