চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার চেয়ে খাটো হিরোদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
প্রাকৃতিক পরিবেশে সুন্দরী নারী ছবি, বাংলার সাংস্কৃতিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী মৌসুমী হামিদের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি! যেটা সহ-অভিনেত্রীদের চেয়ে তো বেশি ই, বরং অনেক অভিনেতার চেয়েও বেশি! উচ্চতায় লম্বা হওয়ায় অনেক সহকর্মী তার সঙ্গে কাজে আপত্তি তোলেন! এই উচ্চতা বিড়ম্বনা নিয়েই এবার কথা বললেন মৌসুমী!

সম্প্রতি কেরানীগঞ্জে ‘রহিম সুমনের বংশ প্রদীপ’ নাটকের শুটিং স্পটে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের উচ্চতা নিয়ে সমস্যার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা জানিয়ে মৌসুমী বলেন, অনেকে এমনভাবে আমাকে কথা শুনিয়েছেন, একসময় মনে হয়েছে লম্বা হয়ছি যেন এটা আমার ভুল! উচ্চতা নিয়ে এতো কথা শুনেছি নিজেই বাধ্য হয়ে ভেবেছি বেশি উচ্চতার হওয়ায় নিজে কোনো ভুল করেছি কিনা।

“আমার উচ্চতা বেশি এখানে আমার হাত কোথায়? এটা তো সৃষ্টিকর্তা প্রদত্ত তাই না? লুলা বা ল্যাংড়াদের যেভাবে দেখা হয়, অনেকসময় আমি মানুষের কথা সেটা অনুভব করেছি। এমনসব মানুষ আমার উচ্চতা নিয়ে অভিযোগ করেছেন যাদের সঙ্গে আমার প্রচুর কাজ আছে সেগুলো ইউটিউবে দৃশ্যমান।”

Banglabid

উদাহরণ টেনে মৌসুমী হামিদ বলেন, “বলিউডের শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের সঙ্গে যারা কাজ করেন তাদের উচ্চতা কিন্তু বেশি। ‘টাইগার থ্রি’-তে সালমানের বিপরীতে ক্যাটরিনা অভিনয় করেছেন। তিনি অবশ্যই সালমানের চেয়েও লম্বা। তাদের তো উচ্চতা বেশি সহশিল্পীদের সঙ্গে কাজ করতে সমস্যা হয় না। তাহলে আমাদের সালমান খানদের এতো সমস্যা হয় কেন বুঝি না। তবে অন্যদের আপত্তি থাকলে আমার কোনো সমস্যা নেই। আমার চেয়ে খাটো হিরোদের সঙ্গে কাজে করতে আপত্তি নেই। কারণ আমি নিজেকে বিউটিফুল এবং এলিগেন্ট মনে করি।”

২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু মৌসুমীর। এরপর থেকে তিনি বহু সহশিল্পীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তিনি জানান, শুরু থেকে কোনো সমস্যার মোকাবিলা করেননি। ২০১৮ সালের পর থেকে উচ্চতা বেশি কথাটা বেশি শুনেছেন।

২০১১ সাল থেকে নিয়মিত নাটকে অভিনয় করেছেন মৌসুমী। মোশাররফ করিম, সাজু খাদেম, অ্যালেন শুভ্রর মতো বহু কম উচ্চতার শিল্পীদের পেয়েছেন মৌসুমী। তিনি বলেন, ২০১৮ থেকে যখন ইউটিউবে কাজ বেশি হতে থাকলো, একে অন্য বেশি বেশি জুটি হয়ে কাজ করতে থাকলো তখন থেকে উচ্চতা নিয়ে কথা শুনতে হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাটরিনা কাইফনাটকবলিউডমোশাররফ করিমমৌসুমি হামিদমৌসুমী হামিদলিড বিনোদনশাহরুখসাজু খাদেমসালমান খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT