চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর পাশে প্রযোজক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মুহূর্তে পুড়ে গেছে প্রায় দেড় হাজার ঘর। আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া হাজারো মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। ক্ষতিগ্রস্তরা ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে আর্তনাদ করে বলছেন, “গায়ের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ লেগে যাওয়া আগুন দ্রুতই পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। অধিকাংশ পরিবার ঘর থেকে কিছুই বের করতে পারেনি। শীতের রাতে খাবার, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবে মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয়।

এই সংকটের খবর পেয়ে এগিয়ে আসেন ‘কসাই’, ‘অমানুষ’ ও ‘ইত্তেফাক’ সিনেমার প্রযোজক, ব্যবসায়ী ও সমাজসেবক মো. মেহেদী হাসান বিপ্লব। তার উদ্যোগে কড়াইল বস্তির ক্ষতিগ্রস্তদের মধ্যে রান্না করা ভাত ও গরুর মাংসের প্যাকেট বিতরণ করা হয়। এখন পর্যন্ত প্রায় ১,২০০-এর বেশি মানুষকে খাবার দেওয়া হয়েছে বলে জানান বিপ্লব।

জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ের জনপ্রিয় খাবারের দোকান ‘ভাইরাল মিজান’–এর দিনের সমস্ত রান্না করা খাবারই তিনি কিনে কড়াইল বস্তিতে পাঠিয়ে দেন।

প্রযোজক মেহেদী হাসান বিপ্লব জানান, তার বাসার চারজন গৃহকর্মীর মধ্যে দুইজন কড়াইল বস্তিতে থাকেন। সকালে তারা কান্নাকাটি করতে করতে জানান যে তাদের ঘরবাড়ি পুড়ে গেছে। বিপ্লব প্রথমে তাদের খাবার খাইয়ে শান্ত করেন, পরে তাদের পরিবারের জন্য কাপড়চোপড় ও নগদ সহায়তা দেন।

গৃহকর্মীদের মুখে তিনি জানতে পারেন, বস্তিতে অসংখ্য মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। তখনই তিনি সিদ্ধান্ত নেন ব্যাপক পরিসরে খাবার সহায়তার ব্যবস্থা করার।

Reneta

ক্ষতিগ্রস্তদের দুর্দশা নিজের চোখে দেখে মেহেদী হাসান বিপ্লব বলেন,“মানুষগুলো অসহায়; কেউ সারা দিন কিছু খেতে পারেনি। এমন সময়ে পাশে দাঁড়ানোই মানবতার বড় পরিচয়। যতটুকু পারি, বস্তিবাসীর এই দুঃসময়ে পাশে থাকব।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমানুষইত্তেফাককসাইপ্রযোজকবিপ্লব
শেয়ারTweetPin

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT