চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ যদি উদ্যোগী হয় তাহলে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব: পরিবেশ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যৌথ উদ্যোগে ‘হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ এ ট্রাফিক পুলিশকে তাৎক্ষণিক জরিমানা করার ক্ষমতা প্রদান করা হয়েছে, কাজেই পুলিশ যদি উদ্যোগী হয় তাহলে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

১৭ জানুয়ারি ২০২৬ তারিখ শনিবার সকাল ১১.০০ টায় শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ (সংসদ ভবনের দক্ষিন প্লাজা) থেকে শুরু করে ফার্মগেট-কারওয়ান বাজার সার্ক ফোয়ারা ঘুরে বিজয় স্মরণী হয়ে বিমান সিগনাল দিয়ে পরিবেশ অধিদপ্তর  সদর দপ্তর, আগারগাঁও গিয়ে শেষ হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ যৌথভাবে কাজ করলে পরিবেশ দূষণ রোধ করা সহজ হবে। আজকে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রার মাধ্যমে যৌথভাবে কাজটি শুরু করা হলো আশা করা যায় এই ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ এ ট্রাফিক পুলিশকে তাৎক্ষণিক জরিমানা করার ক্ষমতা প্রদান করা হয়েছে, কাজেই পুলিশ যদি উদ্যোগী হয় তাহলে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও বলেন, আজকের এই শোভাযাত্রা থেকে শব্দদূষণের সাথে সংশ্লিষ্ট সবাইকে বিশেষকরে ড্রাইভারদেরকে যে ম্যাসেজটা আমরা দিতে চাই তাহলো, শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসতে হবে, সবাই মিলিই পরিবেশটাকে ঠিক করতে হবে।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান এনডিসি বলেন, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ইতোমধ্যেই উদ্যোগ নেয়া হয়েছে উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন যেন কোন অবস্থাতেই আমদানী না করা হয়।

Reneta

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান বলেন, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এ ট্রাফিক পুলিশকে তাৎক্ষণিক জরিমানা করার ক্ষমতা প্রদান করার পর থেকে ডিএমপির ট্রাফিক সার্জেন্টরা জরিমানা শুরু করেছে এবং এটা আরও জোরদার করা হবে। শব্দদূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এবং ডিএমপি একসাথে কাজ করবে বলেও তিনি মতামত ব্যক্ত করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত মোটর বাইক, পুলিশের পিকআপ গাড়ি এবং পরিবেশ অধিদপ্তরের সুসজ্জিত গাড়ি যখন সড়ক প্রদক্ষিণ করে তখন সড়কের দুইপাশের মানুষজন করতালির মাধ্যমে শোভাযাত্রাকে সাধুবাদ জানায়। পথচারীদের অনেকেই বলেন শব্দদূষণ দিনদিন যেভাবে বাড়ছে, সবাই মিলে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

উল্লেখ্য যে, পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”এর আয়োজনে গত ৫ জানুয়ারি থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ১০ দিন মোবাইল কোর্ট ও ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে যা আজ মোটরশোভা যাত্রার মধ্য দিয়ে শেষ হলো। এই ক্যাম্পেইন পরিচালনায় সহযোগিতা করেছেন গ্রীণ ভয়েস’র তরুণ স্বেচ্চাসেবী শিক্ষার্থীবৃন্দ।

শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান এনডিসি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ। এছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাগণ, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকসহ পরিচালমেক ও কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা মেট্রোপলিটন পুলিশপরিবেশ অধিদপ্তরফার্মগেট-কারওয়ান বাজারবন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়মোটর শোভাযাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৫ বিলিয়ন ডলার

এপ্রিল ১০, ২০২৬

মার্চজুড়ে টিআরপিতে শীর্ষে চ্যানেল আই

এপ্রিল ১০, ২০২৬

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT