আন্তর্জাতিক

দুইয়ের বেশি সন্তান হলেই আয়করমুক্ত মায়েরা

বিশ্ব নেতাদের বৈঠক ও শিশুদের খেলা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব নেতাদের বৈঠক চলাকালে শিশুদের খেলা ও হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আয়করকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে উদ্যত্ত হয়েছে আরও একটি দেশ। ছাব্বিশের নির্বাচনের আগে দেশের মায়েদের আয়কর মুক্ত করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান।

আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, হাঙ্গারির রাজধানী বুদাপেস্টে বক্তৃতা দেওয়ার সময় এই ঘোষণা করেন ভিক্টর ওরবান।

তিনি বলেন, এবার থেকে নাকি আর এক টাকাও কর দিতে হবে না কর্মরত মায়েদের। তবে সবাই এই সুবিধা পাবেন না। যাদের দুই বা তার বেশি সন্তান রয়েছে। সেই সব কর্মরত মায়েদেরকেই আয়কর মুক্ত করে দেয়া হবে।

তবে কেউ কেউ বলছেন, শুধুই নির্বাচন নয়। দেশে জন্মহার বাড়াতেও এই বিধি চালু করছেন হাঙ্গারির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান।

বিষয়:আয়কর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…