চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:২৬ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রিকশা ট্রাইসাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে, কিছু মানুষ আশেপাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে মিনিট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মা-ছেলে নিহত এবং তিনজন আহত হয়েছে।

শুক্রবার দুপুর সোয়া ১ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটেছে। হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলো- টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার আবুল কালামের স্ত্রী ফাতেমা আক্তার (১৯) এবং তার দুই মাস বয়সী ছেলে মো. আসওয়াত। তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে মনিরুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখি যাত্রিবাহী একটি অটোরিকশাকে একই দিক থেকে আসা মিনিট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ৫ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পালংখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এক নারী ও তার শিশু সন্তানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত মিনিট্রাকটির চালক ও সহকারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়ী দু’টি জব্দ করা হয়েছে।

হাইওয়ে পুলিশের এ পরিদর্শক জানান, নিহতদের লাশ সুরতহাল রিপোর্ট তৈরীর পর হাসপাতালে রয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলাপের পর লাশ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় শনাক্ত ৬২০, মৃত্যু ১

পরবর্তী

ভালো নেই গায়ক আকবর, পচন ধরেছে পায়ে

পরবর্তী
সুস্থ কণ্ঠশিল্পী আকবর স্টেজ শো ও গানে ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো নেই গায়ক আকবর, পচন ধরেছে পায়ে

রোহিঙ্গা শরণার্থীরা নদীর পাড়ে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপ নিতে জাতিসংঘ ব্যর্থ কেন

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT