জনপদ

বাসের চাপায় মা-ছেলে-মেয়ে নিহত: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের চাপায় নিহতের প্রতিবাদে অবরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসের চাপায় মা-ছেলে-মেয়ে নিহতের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ব্যাপক যানজট সৃষ্টি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুসলিম উদ্দিন আহমেদ, টাঙ্গাইল:

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের চাপায় মা-ছেলে ও মেয়ে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাকুল্লা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মা ছেলে ও মেয়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে নিহত হন। গুরুতর আহত হন ২ জন। পরে তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মির্জাপুর বাসতৈল এলাকার পারভিন আক্তার (২৭) তার মেয়ে সাদিয়া (৯) ও ছেলে সুমন (৭)। এ ঘটনায় মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লুৎফর রহমান বলেন, পাকুল্যার সড়ক দুর্ঘটনায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আসার আগেই দুইজনের মৃত্যু হয়েছে।

বিষয়:টাঙ্গাইল সড়ক অবরোধ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…