চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার পেশাদার ৫ ডাকাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. সাকিব, মো. ফারহান খান, সালমান আহম্মেদ, মো. জিহান আহম্মেদ ও অপর একজন অপ্রাপ্ত বয়স্ক। সেসময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাপাতি, একটি ধারালো টিপ চাকু, চারটি স্টিলের এসএস পাইপের সাথে সাইকেলের ব্রেকের স্টিলের ডিক্স ও সাইকেলের চেইনের ডিক্স ঝালাই করে দেশীয় তৈরি বিশেষ ধরণের অস্ত্র ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

শনিবার রাতে কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রীজের নিচে ও বংশাল থানা এলাকায়ক ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রোববার বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টু নিশ্চিত করেন।

কোতয়ালী থানা জানায়, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন বাবুবাজার ব্রীজের নিচে হোটেল টিপু সুলতান পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। সেসময় সাকিব ও ফারহানকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে থানা পুলিশের একটি টিম।

Reneta

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের মধ্য থেকে বাকী ১০/১৫ জন ডাকাত পালিয়ে যায়। গ্রেপ্তারদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সালমান আহম্মেদ, জিহান আহম্মেদ ও অপর একজন অপ্রাপ্ত বয়স্ক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তাররা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উক্ত এলাকায় একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোতোয়ালী থানাগ্রেপ্তারপেশাদার ৫ ডাকাত
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT