প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন অবসর উত্তর ছুটি (পিআরএল) ভোগরত সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।
তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার ৪ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মো. মোস্তাফিজুর রহমান, বিপিএএ কে তার অভোগকৃত অবসর উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছরের জন্য সরকারের সিনিয়র সচিব পদমর্যাদার বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির “প্রধান পরামর্শক” পদে নিয়োগ দেয়া হল।
এ পদে দায়িত্ব পালনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।








