চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্নে পাওয়া গল্পে অমির বাজিমাৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
বয়স্ক নারী ও পরিবারের সদস্যরা হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

“দুই-তিনমাস আগে স্বপ্নে ‘শেষমেষ’ নাটকের গল্পের মূল দুই লাইন দেখেছিলাম। ছোট্ট সেই স্বপ্নটি এমন ছিল যে, শুটিং করছিলাম। সেখানে মনিরা মিঠু আপা হচ্ছে পলাশের মা। মা স্ট্রোক করায় পলাশ দিশেহারা হয়ে পড়ে। পরদিন মনে হয়, স্বপ্নে দেখা গল্পের এই দুই লাইন থেকে একটি কনটেন্ট বানাবো। পরবর্তীতে ‘শেষমেষ’ গল্পে আরও চরিত্র এনে সিরিয়াস ইমোশনের মধ্যে বিভিন্ন এন্টারটেইনিং স্টোরি লেয়ার সাজাই।”

কথাগুলো বলছিলেন ছোটপর্দার তারকা নির্মাতা কাজল আরেফিন অমি। যিনি অসংখ্য ফান কমেডি গল্পের নাটকের নির্মাতা। চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে ঈদুল ফিতরের সর্বাধিক আলোচিত ও দর্শকনন্দিত নাটক ‘শেষমেষ’ নির্মাণের প্রাথমিক প্রেক্ষাপট প্রসঙ্গে এমন মন্তব্য করেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতা।

এবার ঈদে মা ও সন্তানের সিরিয়াস ইমোশনাল গল্পে ‘শেষমেষ’ নাটক বানিয়ে সর্বমহলে প্রশংসিত হয়েছেন কাজল আরেফিন অমি। তার ভাষ্য, এমন ইমোশনাল গল্প বানাতে কিছুটা কনফিউজড ছিলাম। তবে দর্শক যেভাবে কাজটি থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এটা প্রত্যাশার চেয়ে হাজারগুণ বেশি। সবার কাছ থেকে খুব দারুণ রেসপন্স পাচ্ছি।

Banglabid

ঈদে চ্যানেল আই-তে প্রচারের পর ‘শেষমেষ’ ইউটিউবে উন্মুক্ত হয়। ৫ ঘণ্টার মধ্যে মিলিয়ন ভিউ অতিক্রম করে এবং ৭ দিনে কোটি ভিউস ছাড়ায়। ইউটিউবে বর্তমানে নাটকটি দেখেছে এক কোটি ২০ লাখের বেশি দর্শক! হাজার হাজার মন্তব্যে দর্শকরা বলছেন, তারা নাটকটি দেখে কেঁদেছেন।

পরিচালকের কথা, এ নাটক দেখে যত মানুষ আমাকে ফোন করেছেন তারা বলেছেন ‘শেষমেষ’ তাদের কাঁদিয়েছে। আমি সবসময় চাই দর্শক আমার যে কাজটি দেখুক না কেন তাদের যেন ভালো লাগে। হোক সেটা হাসিয়ে বা কাঁদিয়ে। যাদের কাছে ভালো লাগে না, চেষ্টা করি পরের কাজটি যেন তারা পছন্দ করেন। আমি সবসময় আপনাদের কাছে লয়াল থাকতে চাই এবং সেটাই করি।

অমি বলেন, স্বপ্ন থেকে গল্পের প্লট নিয়ে কন্টেন্ট নির্মাণ করা আমার প্রথম অভিজ্ঞতা ‘শেষমেষ’ দিয়ে। স্বপ্নে দেখার বিষয়টি প্রযোজক মুন্না ভাইকে (আকবর হায়দার মুন্না) জানাই। উনি শুনে এই গল্প ফিকশন বানাতে উৎসাহিত করেন। ওটিটিতে ‘অসময়’ নির্মাণ করে এমন রেসপন্স পেয়েছিলাম। ইউটিউবে ‘শেষমেষ’ প্রচারের পর একই অবস্থা হয়েছে।

Reneta

মনিরা মিঠু, জিয়াউল হক পলাশ ছাড়াও ‘শেষমেষ’ নাটকে আরও অভিনয় করেছেন পারসা ইভানা, পাভেল, শিমুল শর্মা, জিল্লুর রহমান, অনিক প্রমুখ। এর চিত্রনাট্য করেন পরিচালক অমি, ডিওপি ছিলেন রাজু রাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অমিইউটিউবকাজল আরেফিন অমিনাটকব্যাচেলর পয়েন্টলিড বিনোদনশেষমেষসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT