চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ সালে বলিউড মাতাবে বিগ বাজেটের যে সিনেমাগুলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
Bollywood movie characters and scenes from upcoming 2026 films. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালটি বলিউড সিনেমার জন্য বিশেষ হতে যাচ্ছে। পর্দায় আসতে যাচ্ছে একাধিক বিশাল বাজেটের সিনেমা। যেখানে রণবীর কাপুর, সানি দেওল, শাহরুখ খান ও সালমান খানের নতুন সিনেমা দর্শকদের মাতাতে প্রস্তুত। তবে এক প্রশ্ন বড় হয়ে দাঁড়াচ্ছে- এত কোটি কোটি টাকার খরচ এ সিনেমাগুলো বক্স অফিস আয় দিয়ে পোষাতে করতে পারবে কি না।

‘বর্ডার ২’
সানি দেওলের ‘বর্ডার ২’ আসছে ২৩ জানুয়ারি। সম্প্রতি প্রকাশিত টিজারে দেখা গেছে বরুণ ধাওয়ান, আহান পান্ডে ও দিলজিৎ দোসাঞ্জ শত্রুর বিরুদ্ধে লড়াই করছেন। সিনেমাটি প্রায় ১৫০ কোটি টাকার বাজেটে নির্মিত, যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আয়ের ক্ষেত্রে।

‘লাভ অ্যান্ড ওয়ার’
ভিকি কৌশল, আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ১৪ আগস্ট মুক্তি পাবে। সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় ত্রিকোণ প্রেমের গল্পের এই সিনেমার বাজেট প্রায় ২০০ কোটি রুপি।

‘কিং’
শাহরুখ খানকে দেখা যাবে অ্যাকশন ঘরনার ‘কিং’ ছবিতে, যেখানে তার মেয়ে সুহানা খানও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার বাজেট ৩০০ কোটি রুপির বেশি। নতুন বছরের দীপাবলিতে সিনেমা মুক্তি পাবে।

‘রামায়ণ’
রণবীর কাপুর ও সাই পল্লবীর ‘রামায়ণ’ সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল বলিউড ছবি হিসেবে বিবেচিত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উভয় অংশের জন্য খরচ হচ্ছে প্রায় ১৬০০ কোটি রুপি। প্রযোজক নিশ্চিত করেছেন মোট খরচ ৪০০০ কোটি রুপি।

‘ধুরন্ধর ২’
চলতি বছর বলিউডে সর্বোচ্চ আয়কারী সিনেমার একটি হলো ‘ধুরন্ধর’। যেটি ইতোমধ্যই বিশ্বব্যাপী প্রায় ৮৫০ কোটি রুপি আয় করে ফেলেছে। ছবিটির দ্বিতীয় অংশ মুক্তি পাবে আসছে বছরের মার্চে। যার বাজেট হবে প্রায় ২০০-২৫০ কোটি রুপি। আশা করা যাচ্ছে, এটিও বক্স অফিস কাঁপাবে।

‘টক্সিক’
কেজিএফ তারকা যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’ নতুন বছরের ঈদে মুক্তি পাবে। প্রায় ৩০০ কোটি রুপির বাজেটে নির্মিত এ সিনেমাটি ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে প্রতিযোগিতায় নামছে।

‘ব্যাটেল অফ গালওয়ান’
সালমান খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’ প্রায় ১০০ কোটি রুপি বাজেটে তৈরি। আগের সিনেমার আয় নিয়ে হতাশ হলেও এবার দর্শক ফের মাতাতে সক্ষম হবেন-এটাই দেখার বিষয়।

Reneta

২০২৬ সালে এই বড় বাজেটের সিনেমাগুলো কতোটা সফল হবে, সেটাই এখন চলচ্চিত্রপ্রেমীদের মূল আগ্রহের কেন্দ্রবিন্দু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ধুরন্ধর ২''ব্যাটেল অফ গালওয়ান''লাভ অ্যান্ড ওয়ার'কিংটক্সিকবর্ডার ২বলিউডবিশাল বাজেটরণবীর কাপুররামায়ণলিড বিনোদনশাহরুখ খানসানি দেওলসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা ফিফার, উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম বৈঠক

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ২৯, ২০২৬

অবসরের কথা ‘নিশ্চিত’ করে নেইমার বললেন ‘ব্রাজিলের জন্য রক্তও দিয়েছি’

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT