চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুগলীর পর ঢাকাই গ্যাংস্টার চরিত্রে মোশাররফ করিম?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৪
বিনোদন
A A
মোশাররফ করিম ঢাকাই গ্যাংস্টার চরিত্রে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর জুড়ে টিভি নাটকে তুমুল ব্যস্ত মোশাররফ করিম। ওটিটির রাজ্যে তিনি ওসি হারুন কিংবা মোবাররক উকিল নামে খ্যাত!

জানুয়ারিতে ‘হুব্বা’ নামে কলকাতার একটি সিনেমায় অভিনয় করছিলেন মোশাররফ। যেটি দুই বাংলা জুড়ে মুক্তি পেয়েছিল। সেখানে হুগলী জেলার ভয়ঙ্কর মাফিয়া হুব্বা শ্যামল হয়েছিলেন ভার্সেটাইল এই অভিনেতা। আসন্ন ঈদে আবার মোশাররফের আরেক ছবি ‘চক্কর ৩০২’ মুক্তির অপেক্ষায়।

এবার জানা গেল মোশাররফের নতুন আরো একটি সিনেমার খবর। কদিন আগে ঘোষণা দেয়া হয়, আবু হায়াত মাহমুদের প্রথম ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ (আমি কালা)। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে কে থাকছেন, তা নিশ্চিত করা হয়নি। এবার জানা গেল, সেই ছবিতে অন্ধকার জগতের মাফিয়া হিসেবে থাকবেন মোশাররফ করিম।

Banglabid

পশ্চিমবঙ্গের পর এবার তাকে দেখা যাবে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড মাফিয়া হিসেবে! যদিও এই সিনেমাটিতে মোশাররফের সঙ্গে লিখিত চুক্তি হয়নি, তবে মৌখিকভাবে সিনেমাটি করবেন বলে পরিচালককে জানান মোশাররফ করিম। পরিচালকের ঘনিষ্ঠসূত্রে এমনটাই জানা গেছে।

এই অভিনেতার থাকার বিষয়টি ঘোষণা দেয়ার জন্য আরও সময় নিতে চান পরিচালক আবু হায়াত মাহমুদ।

নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে বহু কুখ্যাত নাম! তাদের কেউ বিদেশ পাড়ি দিয়েছেন, কেউ আবার ক্রস ফায়ারে নিহত হয়েছেন! ঢাকার সেই ভয়ঙ্কর অধ্যায়ের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমা, যার ট্যাগ লাইন হচ্ছে ‘আমি কালা’। পরিচালক আগেই জানান, ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ (আমি কালা) তৎকালীন সত্য ঘটনায় অনুপ্রাণিত হয়ে নির্মাণের উদ্যোগ নেয়া।

Reneta

এটি মূলত ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প। অপরাধীদের ভয়ঙ্কর জীবনের পাশাপাশি তুলে ধরা হবে প্রেম ভালোবাসা ইমোশন। আগামী মে-মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা আছে।

পরিচালকের কথা, যেহেতু এটি আমার প্রথম সিনেমা, তাই বড় বাজেটের কাজ হবে এটি। আড়াই’শ নাটক নির্মাণের অভিজ্ঞতা প্রথম সিনেমায় কাজে লাগাতে চাই। অন্যান্য চরিত্রে আরো থাকবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, সংগীতশিল্পী প্রীতম আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু হায়াত মাহমুদওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকাতারিক আনাম খানমোশাররফ করিমলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসংগীতশিল্পীসালাহউদ্দিন লাভলুহুব্বা
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT