চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রাইভার-হেল্পার জুটিতে মোশাররফ-রিপন, ভাইরাল হর্ন বন্ধের বার্তা! 

মোশাররফ-রিপনের ওভিসিটি ৬ দিনে দেখেছেন ৫০ লাখের বেশী মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ০৮, মে ২০২৫
বিনোদন
A A
চালক ও হেল্পার বাসে বসে হাসিমুখে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

অকারণে হর্ন না বাজাতে ড্রাইভারদের সচেতন করতে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত একটি ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল) দারুণ সাড়া ফেলেছে।

গত শুক্রবার (২ মে) সন্ধ্যায় ফেসবুকে প্রকাশ করার পর প্রথম ৬ দিনে ৫০ লাখেরও বেশি বার দেখা হয়েছে বিজ্ঞাপনটি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিজ্ঞাপনটি সাড়ে ৫১ লাখ ভিউ (অর্গানিক) পাড় করেছে। ২ লাখ ৩০ হাজারেরও বেশী ফেসবুক ব্যবহারকারী ভিডিও’তে রিঅ্যাক্ট করেছেন। ‘নয়েজ পলিউশন কন্ট্রোল প্রজেক্ট বাই ডিওই’ নামক ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিও’টি শেয়ার হয়েছে প্রায় ৭ হাজার বার।

পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। মূল ভাবনা ও গল্প রচনা করেছেন মো. নাজিম উদ্দিন (মাসুম)।

বিজ্ঞাপনটিতে বাস ড্রাইভার মোশাররফ করিমের সাথে হেল্পার চরিত্রে উপস্থিত হয়েছেন ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত মুখ রিপন মিয়া। অকারণে হর্ন না বাজাতে উদ্বুদ্ধ করতে প্রচারিত বিজ্ঞাপনটি দেখে নেটিজেনরা ইতিবাচক মন্তব্য করেছেন।

জাহিদ কামাল পলাশ নামের ফেসবুক আইডি থেকে একজন মন্তব্য করেছেন, ‘দারুন বিজ্ঞাপন। জনগণের কাছে সুন্দর বার্তা পৌছে দেবার জন্য ধন্যবাদ।’ মোহাম্মদ আব্দুর রহিম মন্তব্য করেছেন, ‘সুন্দর একটা বাস্তবতা তুলে ধরা হয়েছে। সবাই মেনে চলবেন।’

রাত্রি ইসলাম মন্তব্যের ঘরে লিখেছেন, ‘অসাধারণ বিজ্ঞাপন।’ বৃষ্টির ডেইলি ভ্লগ নামক একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘অসাধারণ হয়েছে, খুবই ভালো লাগলো অভিনয়টা। আসলেই ঠিক এরকম হর্ন বাজালে মানুষেরও ক্ষতি, নিজেরও ক্ষতি।’

Reneta

বিজ্ঞাপনে মোশাররফ করিমের সংলাপ ‘বাজাবো না অকারণে হর্ন, কমাবো শব্দদূষণ’ নিজেরা মেনে চলার পাশাপাশি অন্যদেরও মেনে চলার পরামর্শ দিয়ে মন্তব্য করেছেন অসংখ্য নেটিজেন।

অল্পসময়ে বিজ্ঞাপনটি ব্যাপক সাড়া পাওয়ার ব্যাপারে জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘আমার নিজেরও এমন ভাবনা ছিল যে এই ধরনের যেকোন কাজ পেলে আমি করব। কারণ আমি এর আগেও সচেতনতামূলক বেশ কিছু কাজ করেছি। আমি মনে করি শিল্পী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকেই এই ধরনের কাজ করা উচিত। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই এই কাজটি আমার করা এবং আমার কাছে কাজটি করে খুব ভালোলেগেছে। প্রচারে আসার পরে অবশ্য বেশ সাড়া পাচ্ছি। তো, কথা একটাই যে কারণে এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে সেই কারণ বা উদ্দ‌েশ্য সফল হলেই আমাদের সবার কষ্ট স্বার্থক হবে এবং আগামীদিনে আমরা এমন কাজ করতে অনুপ্রাণিত হবো।’

এছাড়াও বিজ্ঞাপনটির বিষয়বস্তুর পাশাপাশি মোশাররফ করিমের সাথে রিপন মিয়ার উপস্থিতিও নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র সোস্যাল মিডিয়া ক্যাম্পেইনের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসাধারণ বিজ্ঞাপনড্রাইভার মোশাররফ করিমমেহেদী রনিমোশাররফ করিমরিপন মিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT