বিনোদন

‘আদিম’ এর পর আবারও বাংলাদেশি ছবির মস্কো জয়

উৎসবে সেরা ছবির পুরস্কার জিতে নেয় মেস্কিকো ও কাতারের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘শেম’

বাংলাদেশি নারী ছবি, ঐতিহ্যবাহী পোশাক পরা, পাথরের পাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি নারী ঐতিহ্যবাহী পোশাক পরা, পাথরের পাশে বসে contemplative mood এ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে পুরস্কার জিতলো বাংলাদেশি ছবি ‘নির্বাণ’। আসিফ ইসলাম পরিচালিত ছবিটি এই উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে।

এরআগে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একই পুরস্কারসহ মোট দুটি পুরস্কার জিতে নিয়েছিলো যুবরাজ শামীমের ‘আদিম’।

শুক্রবার (২৬ এপ্রিল) পর্দা নামলো ৮ দিনব্যাপী ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এদিন মস্কোর স্থানীয় সময় সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন বসে। একে একে ঘোষণা করা হয় সেরা ছবি, সেরা নির্মাতা, সেরা অভিনয়শিল্পীদের নাম।

এ বছর বিশ্ব চলচ্চিত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয় রাশিয়ান নির্মাতা ও চিত্রনাট্যকার সের্গেই উরসুল্যাককে।

উৎসবের সেরা ছবি ‘শেম’

এছাড়া সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় মেস্কিকো ও কাতারের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘শেম’। ‘কোল্ড সায়’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার অর্জন করেন ইরানি নির্মাতা নাহিদ আজিজি। ‘শেম’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন জ্যাঁ র‌্যামন লোপেজ এবং জার্মানি ছবি স্লামাশেল এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন মারাইকে বিকির।

সাম্প্রতিক বছরগুলোতে প্রতি বছরেই বিশ্বের অন্যতম এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবির উপস্থিতি লক্ষ্য করা গেছে! এরআগে ৪৪ তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’ এবং ৪৫ তম আসরে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ এই উৎসবে নির্বাচিত ও প্রদর্শীত হয়। তারও আগে ফারুকীর ডুব ও শনিবার বিকেল এবং জসীম আহমেদ প্রযোজিত ইন্দ্রনীল রায় চ্যাটার্জির ‘মায়ার জঞ্জাল’ উল্লেখযোগ্য।

বিষয়:আসিফ ইসলাম নির্বাণ মস্কো মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…