চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন-শরীফুলে অনেক আশা ঢাকার, প্রস্তুত সেরাটা দিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে নামছে দুর্দান্ত ঢাকা। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসর শুরুর আগেরদিন দলটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত জানালেন, সেরাটা দেয়ার জন্য প্রস্তুত তারা।

শুক্রবার দুপুর আড়াইটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচ। বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে অনুশীলন সেরে নেয় ঢাকা।

একাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক। বলেন, ‘আমরা নিজেদের সেরাটা দেয়ার জন্য প্রস্তুত।’

‘আমরা সবাই জানি, মিরপুরের উইকেট অনেকটা কঠিন। বাকিটা আবহাওয়ার উপর নির্ভর করে। আজকে আবহাওয়া ভালো ছিল, যদি এমনটা থাকে তাহলে আমরাও আশা করি চার-ছক্কা হবে। বাকিটা কালকে মাঠে দেখা যাবে।’

‘সবাই জানেন আমাদের দলটা তরুণ, আমরা আশাবাদী তরুণ দল নিয়েই ভালো করবো।’

দুর্দান্ত ঢাকার অন্যতম তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। দুরন্ত ফর্মে আছেন তারকা পেসার। ঢাকার সহ-অধিনায়কও তিনি। টাইগার পেসারের কাছে অনেক আশাবাদী ঢাকার অধিনায়ক। বলেছেন, ‘তাসকিন লাস্ট দু-আড়াই বছর ধরে অনেক হার্ডওয়ার্ক করতেছে, একটা লক্ষ্য নির্ধারণ করেছে যে চাইলে অনেক কিছুই করা সম্ভব।’

Reneta

‘সে ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছে। সেকারণেই তাকে দলে নেয়া। অবশ্যই তার উপর আশা অনেকবেশি। আমরা আশা করি তাসকিন একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।’

‘তাসকিন বাংলাদেশের পেস অ্যাটাক সামলাচ্ছে, আরও একজন আছেন আমাদের, শরীফুল। বাংলাদেশের বেস্ট দুজন বোলার আছে আমাদের টিমে। অবশ্যই তাদের উপর অনেকবেশি আশা। আশা করি, তারা সে আশার প্রতিদান দেবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিনদুর্দান্ত ঢাকাবিপিএল-২০২৪মোসাদ্দেকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীর আহমেদ: ক্ষমতার শীর্ষ থেকে দুর্নীতির আসামি

জুন ১৪, ২০২৬

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT