চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার ম্যাচেও একশ পেরোল না স্কোর, সিলেটের উইকেট নিয়ে প্রশ্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের সবচেয়ে নয়নাভিরাম ক্রিকেট ভেন্যু হিসেবে সিলেটের সুখ্যাতি থাকলেও উইকেটের মান নিয়ে খেলোয়াড়দের মধ্যে আছে চাপা অসন্তোষ। মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ শুরুর দিনের চার ম্যাচের স্কোর উইকেটের বাজে চেহারা ফুটিয়ে তুলল আরও একবার। আসরের উদ্বোধনী দিনে চার ম্যাচের কোনোটিতেই একশ ছোঁয়নি দলীয় সংগ্রহ।

সিলেটের উইকেট রানের চাহিদা মেটাতে পারছে না একদমই। বল করলেই মিলছে উইকেট। টি-টুয়েন্টি সংস্করণে শুরু হওয়া জাতীয় লিগের প্রথম রাউন্ডে রান পেতে সংগ্রাম করতে হয়েছে ব্যাটারদের। ২০ ওভার টিকে থাকাই যেন দায়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল মাঠ ও লাগোয়া আউটার মাঠে হওয়া দুটি করে চার ম্যাচে সর্বোচ্চ রান উঠেছে ৮৬। জমেনি বিভাগীয় দলগুলোর ম্যাচ।

আসরকে জমজমাট করতে ক্রিকেটাররা যে যার বিভাগে খেলতে পারছেন না এবার। ভারসাম্য আনতে জাতীয় দলের তারকা খেলোয়াড়দের লটারির মাধ্যমে দলভূক্ত করা হয়েছে। কিন্তু উইকেটের কারণে জমছে না মাঠের লড়াই।

প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছে খুলনা, রংপুর, সিলেট ও রাজশাহী। সকালে ৯টা ১০ মিনিটে মূল মাঠে শুরু হওয়া ম্যাচে চট্টগ্রামকে ৪৪ রানে অলআউট করে সিলেট। স্বাগতিকরা ৫ উইকেটের জয় তুলে নেয় ৬ ওভার হাতে রেখে।

পাশের একাডেমি মাঠে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৬ রান তোলে ঢাকা বিভাগ। রাজশাহী বিভাগ ১৪ বল ও ৫ উইকেট হাতে রেখে টপকে যায়।

Reneta

দুপুরের ম্যাচেও মূল ভেন্যুতে বজায় থাকে একই ধারা। টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৫ রান তোলে বরিশাল। পুরো ২০ ওভার খেলেই ৫ উইকেট হারিয়ে সে রান টপকায় খুলনা। শেষ ওভারে দরকার ছিল ৪ রান আর শেষ বলে ১ রান।

একাডেমি মাঠে রংপুরের বিপক্ষে ময়মনসিংহ ২০ ওভারে ৫৭ রানে অলআউট হয়। জবাবে ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় রংপুর।

ছেলেদের জাতীয় লিগের চার দিনের ম্যাচেও সিলেটের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন খেলোয়াড়রা। সবশেষ এ বছরের জানুয়ারিতে ইন্ডিপেন্ডেন্স কাপ চলার সময় অসন্তুষ্টির কথা জানান মোসাদ্দেক হোসেন সৈকত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাজাতীয় লিগবরিশালমোসাদ্দেকরংপুররাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT