ফুটবল

মিশরকে উড়িয়ে ছেলেদের ফুটবলে ব্রোঞ্জ মরক্কোর

মিশরকে হারিয়ে মরক্কো ফুটবল দলের ব্রোঞ্জ জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কো ফুটবল দলের খেলোয়াড়রা মিশরকে হারানোর পর উল্লাসে মেতে উঠেছেন, ব্রোঞ্জ পদক জয়ের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলে ব্রোঞ্জের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল মিশর ও মরক্কো। আফ্রিকার দুই দেশের লড়াইয়ে মিশরকে পাত্তাই দেয়নি মরক্কো। বড় ব্যবধানে মিশরকে উড়িয়ে ব্রোঞ্জ নিজেদের করে নিয়েছে আশরাফ হাকিমির দল। অলিম্পিক ফুটবলে মরক্কোর প্রথম পদক এটি।

প্যারিসে মিশরকে ৬-০ গোলে হারিয়েছে মরক্কো। সোফিয়ানে রাহিমির জোড়া গোলের পাশাপাশি গোল করেছেন আবদে ইজ্জালজোলি, বিলাল আল খান্নুস, আকরাম নাকাছ ও আশরাফ হাকিমি।

বল দখলের লড়াইয়ে আধিপত্য ছিল মিশরের। তবে মরক্কোর আক্রমণের সামনে বিধ্বস্ত হয়েছে দেশটি। প্রথমার্ধে দুই গোল হজম করে বসে মিশর। ২৩ মিনিটে আবদে ইজ্জালজোলি ও ২৬ মিনিটে গোল করেন সোফিয়ানে রাহিমি।

বিরতির পর আরও চার গোল হজম করতে হয়েছে মিশরকে। ৫১ মিনিটে মরক্কোর হয়ে তৃতীয় গোলটি করেন বিলাল। ৬৪ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন রাহিমি। ৭৩ মিনিটে পঞ্চম গোলটি করেন আকরাম। ৮৭ মিনিটে ষষ্ঠ গোলটি করেন হাকিমি।

বিষয়:প্যারিস অলিম্পিক-২০২৪ ফুটবল মরক্কো মিশর হাকিমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…