চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয় জয়ে আরব কাপ জিতল মরক্কো

ফিফা আরব কাপ ২০২৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মরক্কো ফুটবল দল আরব কাপ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কো

১৮ ডিসেম্বর ২০২২, কাতারের লুসাই স্টেডিয়াম, ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছিল আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে শাসরুদ্ধকর জয়ে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিলেন লিওনেল মেসি। তিন বছর পেরিয়ে ঠিক একইরাতে একই মাঠ, জর্ডানের বিপক্ষে নাটকীয় জয়ে ফিফা আরব কাপের শিরোপার স্বাদ পেল মরক্কো। আবদেররাজাক হামদাল্লাহর জোড়া গোলে ম্যাচের শেষ মুহূর্তে প্রত্যাবর্তনে সমতায় ফেরে আফ্রিকার দেশটি, অতিরিক্ত সময়ে আরও একটি গোলে জর্ডানকে কাঁদিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপ জেতে তারিক সেকতিউইয়ের শিষ্যরা।

বৃহস্পতিবার রাতে কাতারের দোহায় লুসাই স্টেডিয়ামে জর্ডানকে ৩-২ গোলে হারিয়েছে মরক্কো। মরক্কোর হয়ে হামদাল্লাহ পাশাপাশি একটি গোল করেন ওসমান তান্নানি। জর্ডানের হয়ে জোড়া গোল করেন আলি ওলান।

ম্যাচের চতুর্থ মিনিটে তান্নানির গোলে লিড পায় মরক্কো। প্রথমার্ধে আর কোন দল জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় জর্ডান। ৪৮ মিনিটে আলির গোলে সমতায় ফিরে, ৬৪ মিনিটে ডি-বক্সে মরক্কো ফাউল করলে পেনাল্টি পায় দলটি, আবারও আলির গোলে এগিয়ে যায় জামাল সেলামীরের শিষ্যরা।

ম্যাচের ৮৭ মিনিটে হামদাল্লাহর গোলে সমতায় ফেরে মরক্কো। ২-২ গোলে সমাতায় থেকে ৯০ মিনিট শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০০তম মিনিটে হামদাল্লাহর দ্বিতীয় গোলে এগিয়ে যায় মরক্কো। অতিরিক্ত সময় আর কোন গোল না হলে ৩-২ ব্যবধানের জয়ে আরব কাপের শিরোপা যেতে ২০১২ আসরের চ্যাম্পিয়নরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিকাজর্ডানফিফাফিফা আরব কাপমরক্কোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT