চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে হিজাব পরে নামা মরক্কোর বেনজিনা’ই প্রথম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
মরক্কোর হিজাব পরা খেলোয়াড় বিশ্বকাপের মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলা মেয়েদের ফুটবল বিশ্বকাপে প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথমবার হিজাব পরে মাঠে নামলেন কেউ। তিনি মরক্কোর নৌহাইলা বেনজিনা। ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ও পেয়েছে আফ্রিকার দেশটি।

গ্রুপপর্বে প্রথম ম্যাচে জার্মানির কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানের জয় তুলেছে মরক্কো। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে সেমিফাইনালে খেলে চমকে দেখিয়েছিল মরক্কোর ছেলেদের দল। মরক্কোর হয়ে জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড ইবতিসাম জারাদি।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০১২ সালে প্রথমবার পরীক্ষামূলকভাবে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) হিজাব পরে কেউ ফুটবল ম্যাচে নামলে আয়োজনের অনুমতি দেয়। পরে সর্বত্র ২০১৪ সাল থেকে মাথা ঢেকে ফুটবল খেলার অনুমতি দেয় সংস্থাটি। ২০১৬ সালে জর্ডানে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে সর্বপ্রথম মুসলিম খেলোয়াড়রা আন্তর্জাতিক ফিফা ইভেন্টে হিজাব পরে মাঠে নেমেছিলেন।

Banglabid

মূলত সেটা ছিল যুব বিশ্বকাপ টুর্নামেন্ট। এবার প্রথম নারী ফুটবলার হিসেবে সিনিয়র পর্যায়ে বিশ্বকাপে হিজাব পরে মাঠে নেমে শিরোনাম হলেন বেনজিনা।

২৫ বর্ষী ডিফেন্ডার বেনজিনা বলছেন, ‘অনেক বছর ধরে এ নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। অবশেষে এটির ইতিবাচক ফল এসেছে, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে আশা করি অনেকদূর এগিয়ে যাবো। মরক্কোদের প্রতি সম্মান জানাচ্ছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মরক্কোমেয়েদের বিশ্বকাপ-২০২৩লিড স্পোর্টসসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT