চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী 

আওয়ামী যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ১৪, জুন ২০২৪
রাজনীতি
A A
পরিবেশ রক্ষায় গাছ লাগানোর উদ্যোগে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টি করেছে। বেশি গাছ থাকলে তাপমাত্রা কম হবে। তাই বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

আজ শুক্রবার রাজধানীর মুগদায় বাংলাদেশ আওয়ামী লীগের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে বাংলাদেশের ১৭ শতাংশ এলাকা পানিতে তলিয়ে যাবে। ফলে ঐ এলাকায় খাদ্য উৎপাদন হবে না। লবণাক্ততা ঢাকার কাছে চলে আসবে। বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে।

Banglabid

পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুস্থ পরিবেশ। আর সুস্থ পরিবেশের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে গাছপালা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার বৃক্ষরোপণ অত্যাবশ্যক। গাছ কাটা অপরাধ। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী উপকূলীয় এলাকায় ৫০০ মিটার সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে যাতে ঝড় জলোচ্ছ্বাস থেকে দেশ রক্ষা পায়।

জাতীয় এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে ঢাকা ৯ আসনকে বেছে নেয়ার জন্য যুবলীগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন: সরকারি বৃক্ষরোপণ কর্মসূচি ও বনজ সম্পদ রক্ষায় যুবলীগের সহায়তা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি-সহ যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Reneta

অনুষ্ঠানে মন্ত্রী ও অন্যান্য অতিথিরা গাছের চারা রোপণ এবং বিতরণের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীযুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদো বলছেন, পর্তুগালের শিরোপা জেতা উচিত

পরবর্তী

ফ্লোরিডায় টানা বৃষ্টি, কপাল পুড়তে পারে পাকিস্তানের

পরবর্তী
ফ্লোরিডায় টানা বৃষ্টিতে যানজট ও জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লোরিডায় টানা বৃষ্টি, কপাল পুড়তে পারে পাকিস্তানের

শুভ মহালয়া উপলক্ষে পুজোতে দেবতার পুজো ও ভক্তদের শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘সাত ভাই চম্পা’

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT