চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

`ইরান শান্তি স্থাপন না করলে আরও হামলা’

ট্রাম্পের হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ২২, জুন ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে হামলার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইস্পাহান পরমাণু কেন্দ্র।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউজ থেকে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, দেশটি শান্তির পথ না ধরলে ভবিষ্যতে হামলার মাত্রা হবে অধিক ভয়াবহ হবে।

Banglabid

ইরানের ফোর্দো ও আরও দুটি পারমাণবিক স্থাপনার ওপর চালানো হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যেকোনো ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব হবে আরও শক্তিশালী এবং ভয়াবহ, যা আজ রাতের ঘটনাকেও ছাড়িয়ে যাবে। ’

তারও আগে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, ফরদো, নাটানজ ও ইসফাহানে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী পূর্ণ বোমা বর্ষণ করেছে এবং সব যুদ্ধবিমান নিরাপদে ফিরে গেছে।

Reneta

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ফোর্দো স্থাপনাটির একটি অংশ শত্রুপক্ষের হামলার শিকার হয়েছে। তবে এ হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত করেনি দেশটির কর্তৃপক্ষ।

এই হামলা ট্রাম্পের বৈদেশিক নীতির ধরনকে স্পষ্টভাবে প্রকাশ করে। ইরান-ইসরায়েল সম্পর্ক এবং চলমান যুদ্ধের ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া হবে খুবই বিপজ্জনক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইসরাইল-ইরান সংঘাতইসরায়েলমার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রহুশিয়ারি
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT